আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা আর ফিরে আসে না। তিনি বলেন, সাহস থাকলে পালিয়ে না গিয়ে তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত ছিল। আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো চেষ্টা হলে উত্তরা থেকেই তার প্রতিরোধ শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি। রোববার (১৯ জুলাই) […]
শেখ হাসিনাকে আইনের মুখোমুখি করা হবে, আমরা অপেক্ষায় আছি: আইনমন্ত্রী

শেখ হাসিনার বিচার আইনানুগ প্রক্রিয়াতেই নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব শেখ হাসিনারও রয়েছে এবং সরকার তার দেশে ফেরার অপেক্ষায় আছে। রোববার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতি ভবনের মিলনায়তনে জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা […]
২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি টাকার বেশি, উদ্বৃত্ত প্রায় ৭ কোটি

২০২৫ সালে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে দলটির মোট ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। ফলে বছরের শেষে উদ্বৃত্ত রয়েছে ৬ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা। রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর এ তথ্য […]
হাসিনা বিদায় নিলেও তার শাসনব্যবস্থার কাঠামো বহাল রয়েছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের সময় দেশের মানুষের দুটি লক্ষ্য ছিল- শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো এবং তার গড়ে তোলা শাসনব্যবস্থার কাঠামো পরিবর্তন করা। তার দাবি, প্রথম লক্ষ্য অর্জিত হলেও দ্বিতীয়টি এখনো বাস্তবায়িত হয়নি। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় ‘দেশ […]
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস বন্ধ করা সম্ভব হবে না। একই সঙ্গে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকারও নিশ্চিত করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা […]
সাইফুজ্জামানের ফ্ল্যাটে ৩০০ কোট, ৫৩২ টাই ও দামি রোলেক্স ঘড়িসহ বিপুল সামগ্রী উদ্ধার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রী ও মূল্যবান ব্র্যান্ডের পণ্য উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশে রোববার (১৯ জুলাই) শুরু হওয়া এ অভিযানে ফ্ল্যাটের মালামালের ইনভেন্টরি তৈরির কাজও শুরু হয়েছে। দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। উদ্ধার হওয়া […]
দিনাজপুরে ‘টাকা এনে দিচ্ছি’ বলে দুই শিশুকে রেখে নিখোঁজ মা

দিনাজপুরের হাকিমপুরে দুই কন্যাসন্তানকে রাস্তার পাশে রেখে ‘টাকা নিয়ে আসি’ বলে চলে যাওয়ার পর আর ফিরে আসেননি এক মা। দীর্ঘ সময় অপেক্ষার পরও মাকে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে শিশু দুটি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়। রোববার (১৯ জুলাই) দুপুরে হিলি বন্দরের ৪ নম্বর গেটসংলগ্ন থানা মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় […]
গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে সংস্কারের দায়িত্ব আমাদেরই: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়ার দায়িত্ব তাদেরকেই নিতে হবে। রোববার (১৯ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, গণঅভ্যুত্থানের সময় […]
মব সংস্কৃতি ছড়ানোর অভিযোগ এনসিপির বিরুদ্ধে, জাতীয় ঐক্যের আহ্বান বুলুর

দেশে মব সংস্কৃতির বিস্তারের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। তার অভিযোগ, এনসিপি নেতাদের বক্তব্য লাগামহীন এবং তারা ইউনূস সরকারের অংশ থাকা অবস্থায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন। রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত ‘২০২৪ এর জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং […]
বহর বাড়াতে ১০ উড়োজাহাজ লিজে নেওয়ার পরিকল্পনা বিমানের

পরিচালন সক্ষমতা বৃদ্ধি এবং নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর লক্ষ্যে বহর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরিকল্পনার অংশ হিসেবে আগামী বছরের মধ্যে সর্বোচ্চ ১০টি উড়োজাহাজ লিজে নেওয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে ইউরোপীয় নির্মাতা এয়ারবাস থেকে আরও ১০টি নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র […]
ট্রেনে পাওয়া স্বর্ণের চেইন ও টাকা মালিককে ফিরিয়ে দিলেন স্টুয়ার্ড গার্ড

চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনে এক যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা সততার সঙ্গে ফিরিয়ে দিয়েছেন স্টুয়ার্ড গার্ড মোশারফ হোসেন। তার এই দায়িত্বশীলতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনে ঘটনাটি ঘটে। মোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী এলাকার বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে তিনি […]
ভোলায় খাটের নিচে লুকানো অবস্থায় উদ্ধার ৩৩ বস্তা সরকারি চাল

ভোলার লালমোহন উপজেলায় এক মুদি ব্যবসায়ীর বাড়ির খাটের নিচ থেকে ৩৩ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ দল। এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ফরাজগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাতানি বাজার এলাকায় মুদি দোকানি জসিমের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে […]
নিকলীতে টিকটক ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কিশোরের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের নিকলীতে টিকটক ভিডিও ধারণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়া কিশোর মোনায়েম হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোনায়েম হোসেন কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এর আগে শনিবার দুপুর ১টার দিকে কারপাশা ইউনিয়নের নানশ্রী […]
পাবনায় গলা কাটা অবস্থায় আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

পাবনার আতাইকুলা এলাকায় আওয়ামী লীগের এক নেতার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে আব্দুস শুকুরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে। […]
রংপুরে দরিদ্র পরিবারের ১০০ শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা

রংপুর নগরীতে অসহায় ও দরিদ্র পরিবারের ১০০ শিশুর বিনামূল্যে সুন্নতে খতনার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ সেবামূলক কর্মসূচিতে অংশ নেওয়া শিশুদের প্রয়োজনীয় পোশাক, ওষুধ ও খাবারও বিনামূল্যে বিতরণ করা হয়। শনিবার (১৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর জুম্মাপাড়ায় সাবেক কাউন্সিলরের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জুম্মাপাড়া সচেতন নাগরিক কমিটির উদ্যোগে এবং সাবেক কমিশনার মরহুম […]
সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল ১ জনের, আহত ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন […]
শেরেবাংলা নগরে ছিনতাইয়ের পর দৌড়ে যুবককে ধরে মোবাইল উদ্ধার সিটিটিসির

রাজধানীর শেরেবাংলা নগরের শিশুমেলা এলাকায় এক নারীর মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাদা পোশাকের অভিযানিক দল। পরে উদ্ধার করা মোবাইল ফোনটি ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়। শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোর্শেদুল […]
চুরির অভিযোগে ১০০ রাকাত নফল নামাজ, রাতে মাদক মামলায় গ্রেপ্তার যুবক

চট্টগ্রামের মিরসরাইয়ে চুরির অভিযোগে স্থানীয়দের দেওয়া ব্যতিক্রমী শাস্তির কয়েক ঘণ্টার মধ্যেই মাদক সেবন ও বিক্রির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক যুবক। দুপুরে তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তওবা করিয়ে ছেড়ে দেওয়া হলেও রাতে আবারও অপরাধের অভিযোগে আটক করা হয়। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় ফকির আস্তানা এলাকায় এ […]
উৎসে কর কর্তন যাচাইয়ে দেশজুড়ে এনবিআরের বিশেষ তদারকি শুরু

উৎসে কর যথাযথভাবে কর্তন ও সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এ কার্যক্রম পরিচালনায় বিভিন্ন কর অঞ্চলে বিশেষ টিম মাঠপর্যায়ে কাজ করছে। রোববার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা […]
গুজরাটে অভিযানে ১৬ বাংলাদেশি আটক, দেশে ফেরত পাঠানোর দাবি পুলিশের

ভারতের গুজরাট রাজ্যের সুরাটে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সুরাট পুলিশের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ইটিভি ভারত। প্রতিবেদন অনুযায়ী, ‘অপারেশন ডেল্টা হান্ট’ নামে পরিচালিত অভিযানে ১২ নারী, ৩ পুরুষ ও […]