Skip to main content

Ridge Bangla

শেরেবাংলা নগরে ছিনতাইয়ের পর দৌড়ে যুবককে ধরে মোবাইল উদ্ধার সিটিটিসির

রাজধানীর শেরেবাংলা নগরের শিশুমেলা এলাকায় এক নারীর মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাদা পোশাকের অভিযানিক দল। পরে উদ্ধার করা মোবাইল ফোনটি ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোর্শেদুল হাসান।

পুলিশ জানায়, শেরেবাংলা নগর থানার শিশুমেলা এলাকায় শম্পা আক্তার নামে এক নারী বাসে যাওয়ার সময় জানালা দিয়ে মোবাইল ফোন টান দিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে ইমন (২৫) নামে এক ছিনতাইকারী। এ সময় কাছেই দায়িত্ব পালনরত সিটিটিসির সাদা পোশাকের অভিযানিক দল তার চিৎকার শুনে দৌড়ে গিয়ে অভিযুক্তকে আটক করে। পরে তার কাছ থেকে একটি ইনফ্লিক্স ব্র্যান্ডের স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোর্শেদুল হাসান বলেন, তাদের একটি দল সাদা পোশাকে শিশুমেলা এলাকায় দায়িত্ব পালন করছিল। ওই সময় এক নারীকে লক্ষ্য করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটলে সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া দিয়ে ইমনকে আটক করেন। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয় এবং উদ্ধার করা মোবাইল ফোনটি ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী শম্পা আক্তার বলেন, “রাতে আমি বাসে যাওয়ার সময় ছিনতাইকারী আমার মোবাইল ফোনটি জানালা দিয়ে টান দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ দৌড়ে ওই ছিনতাইকারীকে আটক করে এবং আমার মোবাইল ফোনটি উদ্ধার করে ফেরত দেয়।”

This post was viewed: 21

আরো পড়ুন