Skip to main content

Ridge Bangla

ট্রেনে পাওয়া স্বর্ণের চেইন ও টাকা মালিককে ফিরিয়ে দিলেন স্টুয়ার্ড গার্ড

চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনে এক যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা সততার সঙ্গে ফিরিয়ে দিয়েছেন স্টুয়ার্ড গার্ড মোশারফ হোসেন। তার এই দায়িত্বশীলতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনে ঘটনাটি ঘটে। মোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী এলাকার বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে তিনি বলেন, “অন্যের জিনিস আমি কেন রাখবো। এটা ফিরিয়ে দিতে পেরে আমি অনেক আনন্দিত এবং অনেক ভালো লেগেছে। চাকরি জীবনে প্রায় ২০ বছর, এই ২০ বছরে এই নিয়ে কয়েকবার যাত্রীর ফেলে যাওয়া মূল্যবান জিনিস ফিরিয়ে দিয়েছি।”

ঘটনার বর্ণনায় মোশারফ হোসেন জানান, “গত বুধবার রাতে আম খেয়ে আমের খোসাগুলো কেবিনের ময়লার ঝুড়িতে ফেলতে গিয়ে দেখি, একটি পলিথিনে মোড়ানো অনেকগুলো জর্দার কৌটা। আমি এগুলো জর্দা মনে করে নিজের কাছে রেখে দিই। পরে আমার মোবাইলে একটি কল আসে এবং অপর প্রান্ত থেকে একজন বলেন যে, তার কিছু মালামাল হারিয়ে গেছে। তখন আমি তার কাছে জানতে চাই কী জিনিস হারিয়েছে। তিনি বলেন, স্বর্ণের চেইন ও কিছু টাকা। তখন তাকে বলি, এসব তো কেবিনে নেই। পরে তিনি জানান, পলিথিনে মোড়ানো জর্দার কৌটার ভেতরেই চেইন ও টাকা রাখা আছে। এরপর আমার কাছে রাখা জর্দার কৌটাটি খুলে দেখি, তার ভেতরে প্রায় দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও দুই হাজার টাকা। পরে আমি ওই যাত্রীকে ফোন করে জানাই যে, জিনিসগুলো আমার কাছে নিরাপদেই আছে।”

তিনি আরও জানান, পরে রাতে চট্টগ্রামগামী তূর্ণা নিশীতা ট্রেন ভৈরববাজার স্টেশনে পৌঁছালে যাত্রীর স্বজনের কাছে স্বর্ণের চেইন ও নগদ টাকা বুঝিয়ে দেওয়া হয়।

This post was viewed: 37

আরো পড়ুন