Ridge Bangla

বান্দরবানে দুই মিয়ানমার নাগরিকসহ গ্রেপ্তার ৩

বান্দরবানের থানচি উপজেলার সীমান্ত এলাকা থেকে দুই মিয়ানমারের নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গ্রেপ্তার অভিযানটি পরিচালিত হয় থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বঙ্কুপাড়া বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত এলাকায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিয়ানমারের মংডু উপজেলার বাসিন্দা মা তুন যং ম্রো (২০) ও মা তুন ইয়াং ম্রো (২১)। তাদের সঙ্গে গ্রেপ্তার হয়েছেন বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামের বাসিন্দা মুয়ই ম্রো (৪৬)। তিনি থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রোর ছোট ভাই।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবির দায়ের করা মামলায় বিদেশি আইনের ১৩/১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন