Ridge Bangla

অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত, এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস বরখাস্ত

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কর্মস্থলে যোগ না দেওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, কর্মস্থলে যোগ না দেওয়ার ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২০২৫ সালের ৯ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরবর্তী বিভাগীয় তদন্তে দেখা যায়, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার আইনসংগত আদেশ অমান্য করেছেন। এছাড়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ৬০ দিনের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগও প্রমাণিত হয়।

এরপর তার বিরুদ্ধে আনা অভিযোগ, বিভাগীয় তদন্ত প্রতিবেদন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হয়।

সবকিছু বিবেচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ এবং ‘পলায়নের’ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় একই বিধিমালার ৪(৩)(ঘ) বিধি অনুসারে তানজিনা রইসকে চাকরি থেকে বরখাস্ত করে গুরুদণ্ড দেওয়া হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন