পদ্মা ব্যারেজ প্রকল্পের নকশা চূড়ান্ত হয়েছে: পানিসম্পদমন্ত্রী

দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, পরিবেশ ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য পদ্মা ব্যারেজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবায়নযোগ্য বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, জাতীয় স্বার্থ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগের ব্যবস্থাও রাখা […]
ইরানের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতির দাবি জেডি ভ্যান্সের

সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, কয়েক ঘণ্টার আলোচনাতেই দুই পক্ষ অনেক দূর এগিয়েছে এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে নতুন অধ্যায় শুরুর সুযোগ তৈরি হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের ওববুর্গেনের বার্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত লেক লুসার্ন সম্মেলনে এসব কথা বলেন ভ্যান্স। […]
আমি থাকব বাঘের পাশে, রাশেদ খাঁনকে রাখব ডোনাল্ড ট্রাম্পের পাশে: হানজালা

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের ফেসবুক পোস্টের জবাব দিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা। এর আগে হানজালাকে চিড়িয়াখানায় রাখার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন রাশেদ খাঁন। এর জবাবে রাশেদকেও চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষের পাশে রাখার কথা বলেছেন এমপি হানজালা। রোববার (২১ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে নিজের […]
বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ উইন্ডো চালু করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত এবং সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বিনিয়োগকারীদের যেন এক দপ্তর থেকে আরেক দপ্তরে যেতে না হয়, সে জন্য কেন্দ্রীয় অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ উইন্ডো ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। রোববার (২১ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপান-বাংলাদেশ চেম্বার […]
মালয়েশিয়ায় বন্দি ২ হাজার বাংলাদেশিকে ফেরানোর উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, বিভিন্ন কারণে দেশটির কারাগারে প্রায় ২ হাজার বাংলাদেশি আটক রয়েছেন। কীভাবে তাদের মুক্ত করা যায়, সে বিষয়ে চেষ্টা করা হবে। রোববার (২১ জুন) দিবাগত রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, […]
সাভারে কৃষিজমিতে কাজের সময় বজ্রাঘাতে ৩ কৃষকের মৃত্যু

ঢাকার সাভারে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রাঘাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন সাভারের বলিয়াপুর এলাকার বাসিন্দা দ্বীন ইসলাম (৪৫) এবং রংপুরের বাসিন্দা দুলাল (৬০)। দুলাল দীর্ঘদিন ধরে সাভারের হেমায়েতপুর এলাকায় বসবাস করছিলেন […]
বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা বহাল থাকবে

বিসিএস পরীক্ষার মৌখিক পরীক্ষায় ১০০ নম্বরের পদ্ধতি বহাল থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেছেন, ভাইভা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম দিনে নোয়াখালী-৬ আসনের […]
নিজস্ব প্রযুক্তিতে তৈরি ৩ যুদ্ধজাহাজ যুক্ত হলো ভারতের নৌবাহিনীতে

ভারতের নৌবাহিনীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি আরও ৩টি যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে স্টেল্থ ফ্রিগেট, সারভে ভেসেল এবং সাবমেরিন বিধ্বংসী যুদ্ধযান। রোববার (২১ জুন) কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে যুদ্ধজাহাজগুলোর কমিশন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নৌবহরে যুক্ত হওয়া যুদ্ধজাহাজগুলো হলো আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় ও […]
নারী কন্টেন্ট ক্রিয়েটরসহ অবরুদ্ধ সেই ট্রাফিক সার্জেন্ট প্রত্যাহার

নারী কেলেঙ্কারি ও মাদক সংক্রান্ত অভিযোগ ওঠার পর গাইবান্ধার ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীরকে প্রত্যাহার (ক্লোজ) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত শুক্রবার (১৯ জুন) তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। শনিবার (২০ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) আলতাব হোসেন। স্থানীয় ও ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক […]
হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যেই শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জেরে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার দাবি করলেও, এর মধ্যেই সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। খবর বিবিসির। রোববার (২১ জুন) ভোরে সরাসরি আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগে […]
১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল আরব আমিরাত

১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। অনলাইন ঝুঁকি, ক্ষতিকর কনটেন্ট ও ডিজিটাল আসক্তি থেকে শিশুদের সুরক্ষা দিতে দেশটির মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিয়েছে। খবর গালফ নিউজের। নতুন নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী শিশুরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স ও স্ন্যাপচ্যাটে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে বা ব্যবহার করতে পারবে […]
৮ হাজার টাকা আয়ের অর্ধেক দিয়েই তৌসিফকে পড়িয়েছিলেন বাবা

বিশ্ব বাবা দিবসে বাবাকে ঘিরে আবেগঘন স্মৃতি শেয়ার করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। বাবার সঙ্গে একটি ছবি প্রকাশ করে তার ত্যাগ ও স্বপ্নের কথা তুলে ধরেছেন তিনি। রোববার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাবার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন তৌসিফ। সেখানে বাবার সংগ্রামের কথা জানিয়ে তিনি লেখেন, ‘১৯৯৩ সালে যখন আব্বুর ব্যবসা […]
সমঝোতার পর ৫ দিনে ১.৫ বিলিয়ন ডলারের তেল রফতানি করেছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি সইয়ের পর ৫ দিনের মধ্যে প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে ইরান। শনিবার (২০ জুন) বৈশ্বিক সমুদ্র চলাচল ও তেল ট্যাংকার পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ট্যাংকার ট্র্যাকার্স তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিনে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর […]
ইরান আলোচনার আগে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করল মার্কিন প্রতিনিধিদল

ইরানের সঙ্গে নির্ধারিত আলোচনার আগে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আল-জাজিরা। বৈঠকে অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত এই বৈঠকের পর একই দিনের বিকেলে ইরানি […]
স্কুল কমিটির নির্বাচন নিয়ে বিরোধে ছাত্রশিবির কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিরোধের জেরে সাইফুল ইসলাম (২২) নামে এক ছাত্রশিবির কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুল […]
ফরিদপুরে ডিবি হেফাজতে যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

ফরিদপুরে মাদকসহ আটকের পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। রোববার (২১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। প্রান্ত মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার মৃত মির্জা […]
পাহাড়ি ঢল ও বন্যার শঙ্কায় সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে প্রবেশ ও নৌকা চলাচল বন্ধ থাকবে। রোববার (২১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। […]
থানায় আসা ভুক্তভোগী নারীকে আপত্তিকর মন্তব্য, সেই ওসি প্রত্যাহার

নানা অভিযোগ ও বিতর্কের পর বরগুনার পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে পাথরঘাটা থানা থেকে সরিয়ে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। শনিবার (২০ জুন) বরগুনা পুলিশ সুপারের কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার এফ এম ফয়সাল স্বাক্ষরিত এক […]
কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির

কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশিসহ ৬ জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশিরা সবাই সিলেট জেলার বাসিন্দা। শনিবার (২০ জুন) সকালে শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি ভারতের নাগরিক। জানা যায়, তারা […]
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ভিডিও সাংবাদিক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক ভিডিও সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) গাজার কেন্দ্রস্থলের আল-বুরেজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এক বিবৃতিতে আল জাজিরা জানিয়েছে, নিহত সংবাদকর্মীর নাম আহমেদ উইশাহ। তিনি সংবাদমাধ্যমটিতে ক্যামেরাম্যান হিসেবে কর্মরত ছিলেন। আল জাজিরার একজন প্রতিবেদক জানান, বুরেজ […]