কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশিসহ ৬ জন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশিরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
শনিবার (২০ জুন) সকালে শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশিরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি ভারতের নাগরিক।
জানা যায়, তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, ‘দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর কার্যক্রম চলছে।’
This post was viewed: 2