জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হলো সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বদলির মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে […]
ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে বিকল্প অর্থায়নের চিন্তা করছে সরকার: অর্থমন্ত্রী

সরকার ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এ জন্য বিকল্প অর্থায়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়লগের বাজেট সংলাপে এসব কথা বলেন তিনি। সামাজিক সুরক্ষা কার্যক্রম প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, যে কোনো সরকার ক্ষমতায় এলে রাজনৈতিক ব্যক্তিদের […]
কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত

কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সকাল পৌনে ৭টার দিকে পাবনা-কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক আনিস ও হেলপার রতন। তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথর নিয়ে ট্রাকটি ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথে কুষ্টিয়া বাইপাস সড়কে নিয়ন্ত্রণ […]
অন্তর্বর্তী সরকারের গাফিলতিতেই হামের টিকা দেওয়া হয়নি: এস এম জিয়া হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়া হায়দার বলেছেন, অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই হামের টিকা দেওয়া হয়নি। বিষয়টি পরিষ্কার হওয়ায় এ নিয়ে আলাদা তদন্তের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তিনি। রোববার (২১ জুন) সচিবালয়ে ইউরোপ সফর শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এস এম জিয়া হায়দার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের গাফিলতির জন্যই হামের […]
মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার গঠনের পর প্রথমবারের মতো মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা। […]
২৩ জুন ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্নের চেষ্টা করলে ঝুঁকিতে পড়বে: র্যাব-২ অধিনায়ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনকে কেন্দ্র করে অস্ত্র ব্যবহার করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তারাই ঝুঁকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান। রোববার (২১ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে র্যাব-২ কার্যালয়ে ৫ ছিনতাইকারী গ্রেফতার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নয়মুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের […]
শৈলকূপায় বাসের চাপায় প্রাণ গেল ট্রাকচালকের

ঝিনাইদহের শৈলকূপায় বাসের চাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস হোসেন যশোরের চুরামনকাটি এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, বড়দাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে চা পান করতে যান আব্বাস হোসেন। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা […]
হিজাব ছাড়া গান পরিবেশনের ঘটনায় ইরানি গায়িকা পারাস্তু আহমাদিকে বেত্রাঘাতের আদেশ

হিজাব ছাড়া লাইভ কনসার্টে দেশাত্মবোধক গান পরিবেশনের ঘটনায় শাস্তির মুখে পড়েছেন ইরানের তরুণ সংগীতশিল্পী পারাস্তু আহমাদি। দেশটির একটি আদালত তাকে এবং প্রযোজনা দলের ৮ সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাতের আদেশ দিয়েছেন। গত ১৮ জুন দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে ইরানের আদালতের নথির বরাতে জানানো হয়, কোম প্রদেশের একটি ফৌজদারি আদালত এই সাজা দিয়েছেন। একই সঙ্গে তাদের ওপর ২ […]
চুক্তি হলে বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল আয় করতে পারে ইরান: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত সমঝোতা চুক্তি কার্যকর হলে তেহরানের সামনে আবারও তেল ও জ্বালানি রফতানির বড় বাজার খুলে যেতে পারে। এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের আগের উৎপাদন সক্ষমতা এবং বর্তমান আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় তেল রফতানির মাধ্যমে ইরানের বার্ষিক আয় ৬০ বিলিয়ন ডলারের বেশি হতে পারে। বিশ্লেষকদের […]
যুদ্ধের সময় ১১৫ কোটি ব্যারেলের বেশি তেল সরবরাহ ব্যাহত হয়েছে: সিএনএন-এর বিশ্লেষণ

হরমুজ প্রণালি পুনরায় চালু হলেও বৈশ্বিক তেলের বাজার ঘিরে অনিশ্চয়তা এখনো পুরোপুরি দূর হয়নি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর পরিস্থিতির উন্নতি হলেও বিশ্লেষকদের মতে, তেল সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ফিরতে আরও সময় লাগতে পারে। এমনকি এ প্রক্রিয়া এক বছর পর্যন্ত দীর্ঘ হতে পারে। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত চলাকালে বিশ্ববাজারে বড় ধরনের […]
নিষেধাজ্ঞা শিথিল হলে ইরানের অর্থনীতিতে আইআরজিসির প্রভাব বাড়তে পারে: টাইমস অব ইসরায়েল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি এবং নিষেধাজ্ঞা শিথিলের আলোচনা ঘিরে আবারও আলোচনায় এসেছে ইরানের প্রভাবশালী সামরিক ও অর্থনৈতিক শক্তি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে আইআরজিসি। তেল ও গ্যাস, নির্মাণ, বন্দর পরিচালনা, শিপিং, টেলিকমিউনিকেশন এবং অবকাঠামো […]
লন্ডনে হাসনাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা, এনসিপির প্রতিবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ ৪ নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। তাদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। […]