ইরানের সঙ্গে নির্ধারিত আলোচনার আগে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।
রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আল-জাজিরা।
বৈঠকে অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত এই বৈঠকের পর একই দিনের বিকেলে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
এ সময় মার্কিন প্রতিনিধিদলের সদস্যদের পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে করমর্দন করতে দেখা যায়।
This post was viewed: 4