কলকাতা পুরসভা ভেঙে দিল পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসকের হাতে দায়িত্ব

মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের কয়েক দিনের মধ্যেই কলকাতা পুরসভা ভেঙে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সোমবার (৮ জুন) নেওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে মেয়র, চেয়ারম্যান, মেয়র-ইন-কাউন্সিলের সদস্য এবং নির্বাচিত কাউন্সিলরদের সব ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। পুরসভার কার্যক্রম পরিচালনার জন্য এখন থেকে দায়িত্ব পালন করবেন রাজ্য সরকারের নিয়োগ দেওয়া প্রশাসক। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল কমিশনার স্মিতা পাণ্ডেকে […]
লেবানন ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে তীব্র মতবিরোধে জড়িয়েছিলেন ট্রাম্প: মার্কিন দূত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। লেবানন ইস্যুতে দুই নেতার মধ্যে তীব্র মতবিরোধ হয়েছিল বলে জানিয়েছেন লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসা। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি হামলার বিষয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর অবস্থানে পার্থক্য রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন মিশেল […]
ইচ্ছার বিরুদ্ধে মানুষকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ ভারতীয় মানবাধিকার সংগঠনের

বাংলাদেশ-ভারত সীমান্তে পুশব্যাক ইস্যু নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারতের মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্র্যাটিক রাইটস। সংগঠনটির অভিযোগ, অনেক মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশে পাঠানো হচ্ছে। কিছু ক্ষেত্রে জোর করে সীমান্ত পার করানো এবং নো-ম্যানস ল্যান্ডে রেখে দেওয়ার ঘটনাও ঘটছে। সংগঠনটির মতে, বিএসএফ-বিজিবির বৈঠকের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। বিষয়টির সমাধানে রাজনৈতিক ও […]
বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের স্থান নিয়ে ভারতীয় গ্রামবাসীদের বিক্ষোভ

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের স্থান নিয়ে ভারতের মেঘালয় রাজ্যের একটি সীমান্তবর্তী গ্রামে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বর্তমান পরিকল্পনা অনুযায়ী বেড়া নির্মাণ করা হলে পুরো গ্রাম নিরাপত্তা বেষ্টনীর বাইরে চলে যাবে এবং ভারতের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, মেঘালয়ের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রামের বাসিন্দারা রোববার এ […]
বিয়ের আগে সম্মতিপূর্ণ সম্পর্ককে চরিত্রের দোষ বলা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

বিয়ের আগে প্রাপ্তবয়স্ক অবিবাহিত নারী ও পুরুষের সম্মতিতে গড়ে ওঠা শারীরিক সম্পর্ককে কারও চরিত্র মূল্যায়নের নেতিবাচক বিষয় হিসেবে দেখা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। তেলেঙ্গানার এক পুলিশ কনস্টেবল প্রার্থীর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত খারিজ করতে গিয়ে আদালত এ মন্তব্য করেন। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি মনমোহন ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এ […]
ওমান উপকূলে তেল ট্যাংকারে আগুন, নিরাপদে ২৪ ভারতীয় নাবিক

ওমানের উপকূলে বিদেশি পতাকাবাহী ‘মারিভেক্স’ নামের একটি তেল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) ঘটে যাওয়া এ ঘটনায় জাহাজটিতে থাকা ২৪ ভারতীয় নাবিক নিরাপদে আছেন বলে জানা গেছে। মাদাগাস্কারের পতাকাবাহী ওই ট্যাংকারটিতে অগ্নিকাণ্ডের সময় কোনো পণ্য ছিল না। আগুন লাগার পর নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করে ভারত। ওমানে অবস্থিত […]
যুক্তরাষ্ট্রে পিৎজা ডেলিভারি দিতে গিয়ে গুলিতে ভারতীয় যুবক নিহত

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় পিৎজা ডেলিভারি দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে অংশুল কুঞ্চা (২৮) নামে এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে। তবে তাঁর পরিবারের অভিযোগ, পিৎজার অর্ডারকে ফাঁদ হিসেবে ব্যবহার করে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। রোববার (৭ জুন) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত অংশুল ভারতের তেলেঙ্গানার বাসিন্দা। যুক্তরাষ্ট্রে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি বাড়তি আয়ের জন্য […]
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে সংঘাতময় বছর ২০২৫, নিহত প্রায় আড়াই লাখ

বিশ্বজুড়ে যুদ্ধ ও সহিংসতা ভয়াবহ মাত্রায় বেড়েছে। নরওয়েভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো (পিআরআইও)-এর নতুন প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ২০২৫ সাল ছিল সবচেয়ে সংঘাতপূর্ণ ও প্রাণঘাতী বছর। এ বছর বিভিন্ন যুদ্ধ, রাজনৈতিক সহিংসতা ও সংঘর্ষে প্রায় আড়াই লাখ মানুষের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুন) বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে […]
ইউক্রেনের খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৪

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ মঙ্গলবার ভোরে অঞ্চলটির গভর্নর ওলেগ সিনেগুবভ এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গভর্নর জানান, খারকিভ অঞ্চলের চুগুইভ শহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ২২ বছর বয়সী এক তরুণীসহ চারজনের মৃত্যু হয়েছে। ওলেগ সিনেগুবভ […]
উত্তর কোরিয়ায় শি জিনপিংকে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তাঁর সফরসঙ্গীরা উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। তাঁদের বহনকারী উড়োজাহাজটি সোমবার (৮ জুন) সকালে দেশটিতে অবতরণ করে। শি জিনপিংয়ের আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তাঁর স্ত্রী রি সোল জু। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রকাশিত ফুটেজে তাঁদের হাততালি দিতে ও হাসিমুখে দেখা যায়। প্রকাশিত […]
কিউবা উপকূলে দেড় শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবার উত্তর-পশ্চিম উপকূলে প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কিউবার পাশাপাশি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। সাধারণত ভূমিকম্পপ্রবণ নয় এমন অঞ্চলে এই কম্পনকে অস্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, সোমবার আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৬ […]
ইরাকে যাত্রীবাহী বাস উল্টে আগুন, প্রাণ গেল ২১ জনের

ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছে একটি যাত্রীবাহী বাস উল্টে আগুন ধরে যাওয়ার ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রোববার নাসিরিয়ার কাছের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায় এবং এরপরই সেটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন […]
গ্রিনল্যান্ডের পর এবার চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে আগ্রহ ট্রাম্পের

গ্রিনল্যান্ড কেনার প্রচেষ্টা সফল না হওয়ার পর এবার ভারত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে নতুন পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্বীপপুঞ্জটির নিয়ন্ত্রণ নিতে এটি কেনার সম্ভাবনা খতিয়ে দেখছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে এই আলোচনা এমন সময়ে সামনে এসেছে, যখন অঞ্চলটির নিয়ন্ত্রণ পূর্ব আফ্রিকার দেশ মরিশাসের কাছে […]
যুক্তরাষ্ট্রে এ বছর আশ্রয় পাওয়া শরণার্থীদের প্রায় সবাই দক্ষিণ আফ্রিকার নাগরিক

চলতি বছর এখন পর্যন্ত প্রায় ছয় হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে নতুন প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, তাদের প্রায় সবাই দক্ষিণ আফ্রিকার নাগরিক। মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক ব্যুরোর তথ্য থেকে বিষয়টি জানা গেছে। পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আশ্রয় পেয়েছেন পাঁচ হাজার ৯৪৮ জন শরণার্থী। তাদের অধিকাংশই দক্ষিণ আফ্রিকা […]
বিশ্বকাপের দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রে ঢুকতে পারলেন না সোমালি রেফারি

ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর দেশটিতে প্রবেশের অনুমতি পাননি সোমালিয়ার রেফারি ওমর আরতান। শনিবার দক্ষিণ ফ্লোরিডায় পৌঁছানোর পর তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। খবর আল জাজিরার। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিধিনিষেধ এবং আসন্ন বিশ্বকাপে এর সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে […]
হরমুজের নাম নিয়ে বিতর্ক, মাস্ককে ‘আরও পড়াশোনার’ পরামর্শ ইরানি কনস্যুলেটের

হরমুজ প্রণালির নামের উৎস নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ‘হরমুজ প্রণালির নাম জরথুস্ত্রবাদের আহুরা মাজদার নাম থেকে এসেছে।’ মাস্কের এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এর জবাবে ভারতের মুম্বাইয়ে অবস্থিত ইরানের ইসলামি প্রজাতন্ত্রের কনস্যুলেট জেনারেল সরাসরি […]
ইরানে গোপন অভিযান ব্যর্থতার পর মোসাদের উপপ্রধান বরখাস্ত

ইরান সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিচালিত একটি গোপন অভিযান ব্যর্থ হওয়ার পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের উপপ্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। দুই দশকের বেশি সময় ধরে সংস্থাটিতে কাজ করা এই কর্মকর্তার বিদায় ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২ দুইটি বেনামী সূত্রের বরাতে জানিয়েছে, বরখাস্ত হওয়া কর্মকর্তা প্রায় এক […]
মুকসুদপুরে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে যুবক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ফরিদপুরের নগরকান্দা উপজেলার আব্দুস সাত্তারের ছেলে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি […]
সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের কঠোর পাহারা

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনতা। টানা দুই দিন ধরে সীমান্তে চলা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যৌথ প্রতিরোধে কোনো অনুপ্রবেশ ঘটাতে পারেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (৮ জুন) বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ভুন্দুরচর, বড়াইবাড়ি, ঝাউবাড়ি, বকবান্ধা ও খেওয়ারচর সীমান্ত এলাকায় টহল ও […]
ইরান চুক্তি মানতে ইসরায়েল বাধ্য থাকবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তি ইসরায়েলকে অবশ্যই মেনে নিতে হবে। তার দাবি, এ বিষয়ে সব সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ তার হাতেই রয়েছে। রোববার (৭ জুন) ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সব সিদ্ধান্ত আমি নিচ্ছি। নেতানিয়াহু সিদ্ধান্ত নেয় না।” ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা এবং ক্ষেপণাস্ত্র হামলার […]