Ridge Bangla

হরমুজের নাম নিয়ে বিতর্ক, মাস্ককে ‘আরও পড়াশোনার’ পরামর্শ ইরানি কনস্যুলেটের

হরমুজ প্রণালির নামের উৎস নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ‘হরমুজ প্রণালির নাম জরথুস্ত্রবাদের আহুরা মাজদার নাম থেকে এসেছে।’

মাস্কের এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এর জবাবে ভারতের মুম্বাইয়ে অবস্থিত ইরানের ইসলামি প্রজাতন্ত্রের কনস্যুলেট জেনারেল সরাসরি প্রতিক্রিয়া জানায়।

কনস্যুলেটের পক্ষ থেকে বলা হয়, ‘ইতিহাস তাদেরই পুরস্কৃত করে, যারা মনোযোগ দিয়ে পড়ে। শুরু করুন পারস্য সভ্যতা দিয়ে, আর শুরু করুন হরমুজ প্রণালি দিয়ে… প্রণালির নাম দিয়ে নয়।’

পরবর্তী আরেক পোস্টে মাস্ককে উদ্দেশ করে আরও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানায় ইরানি কনস্যুলেট।

সেখানে বলা হয়, ‘ভালো শুরু, ইলন। তবে আপনার আরও পড়াশোনা প্রয়োজন।’

মাস্কের পোস্টের পর হরমুজ প্রণালির নামকরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও বিতর্ক ছড়িয়ে পড়ে।

অনেকের দাবি, প্রণালিটির নাম এসেছে প্রাচীন হরমুজ রাজ্য থেকে, আহুরা মাজদার নাম থেকে নয়। অন্যদিকে কয়েকজন ব্যবহারকারী বিভিন্ন ঐতিহাসিক সূত্র ও ভাষাগত ব্যাখ্যা তুলে ধরে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

This post was viewed: 3

আরো পড়ুন