Ridge Bangla

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকালে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক (৩০) কক্সবাজারের উখিয়ার কুতুপালং-১ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। বিস্ফোরণের পর খবর পেয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয় বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত […]

বিশ্বকাপ উন্মাদনায় জমজমাট জার্সি ও পতাকা বিক্রি

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশজুড়ে বইছে তুমুল উন্মাদনা। এই ফুটবল জ্বরকে পুঁজি করে রাজধানীর বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে এখন জার্সি ও পতাকা বিক্রির ধুম লেগেছে। প্রতিবারের মতো এবারও বিক্রির শীর্ষে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে গুলিস্তানের অলিগলিতে ঘুরে আর্জেন্টিনার […]

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক করা হবে কারিগরি শিক্ষা

দেশের শিক্ষা ব্যবস্থাকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা, খেলাধুলা, সংস্কৃতি ও উদ্যোক্তা দক্ষতা বিকাশে নতুন উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে ক্রীড়া […]

শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে শীর্ষ পদে ব্যাপক রদবদল

শিক্ষা প্রশাসনে গতি আনতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ও গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর শীর্ষ পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। একযোগে ঢাকাসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান পদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়। নতুন সিদ্ধান্ত […]

সখীপুরে ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪ জন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ভোররাতে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে মুরগিবোঝাই পিকআপভ্যানের সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় পিকআপভ্যানে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে একটি […]

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিরাপদে উদ্ধার

হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলট নিরাপদে উদ্ধার হয়েছেন। এ ঘটনায় কেউ আহত হননি। মঙ্গলবার (৯ জুন) ওয়াশিংটন ডিসিতে ফেরার আগে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের […]

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্না কনডেম সেলে

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। রায় ঘোষণার পর সোহেলকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং স্বপ্নাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যান্য বন্দিদের মতোই […]

২০২৮ সালের নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে চারটি নতুন বিষয়

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক করতে ২০২৮ সাল থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। এর মধ্যে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন বিষয় যুক্ত হবে বিভিন্ন স্তরে। সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম […]

স্বাধীন সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের নির্দেশ স্থগিত, আপিল শুনানি ১৬ জুন

সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পর এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলগুলোর শুনানির জন্য আগামী ১৬ জুনকে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে […]

চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগের ঘোষণা দেওয়া হয়। নতুন উপাচার্য নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পটুয়াখালী […]

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে বারবার অগ্নিকাণ্ড

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে অল্প সময়ের ব্যবধানে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মাত্র ৯ মাসের মধ্যে স্পর্শকাতর এই এলাকায় দ্বিতীয়বার আগুন লাগায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, নির্মাণ ত্রুটি নাকি পরিকল্পিত নাশকতা- এ নিয়ে নানা জল্পনা চলছে। গত শুক্রবার রাত ৯ নম্বর গেটসংলগ্ন কার্গো অপারেশন এলাকায় একটি কুরিয়ার […]

সিরাজগঞ্জে গরু ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় গরু ব্যবসায়ীদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা প্রায় ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৬২) রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের বাসিন্দা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি […]

‘লিচুর রাজ্য’ দিনাজপুরে জমে উঠেছে বাজার

চলতি মৌসুমে দিনাজপুর জেলায় প্রায় ৩১ হাজার ৭৯০ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। লক্ষ্যমাত্রা পূরণের এই আবহে দেশের লিচুর রাজ্যখ্যাত দিনাজপুরে এখন চলছে মৌসুম শুরুর জমজমাট বেচাকেনা। গত বছর দিনাজপুরে লিচুর বাজারমূল্য প্রায় ৭৫০ কোটি টাকা থাকলেও এ বছর তা ৯০০ থেকে ১ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে বলে জানিয়েছেন […]

তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দীর্ঘদিন ধরে আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। মামলার দুই সন্দেহভাজন সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি তাদের অবস্থান শনাক্তে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন কুমিল্লার একটি আদালত। সোমবার (৮ জুন) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুমিনুল হক এ আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ব্যক্তিরা হলেন […]

ট্রাম্পের এইচ-১বি ভিসার ১ লাখ ডলার ফি বাতিল করলেন মার্কিন আদালত

এইচ-১বি ভিসার আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারণ করা ১ লাখ ডলারের ফি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। সোমবার (৮ জুন) দেওয়া রায়ে আদালত বলেছেন, উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী নিয়োগের এই ভিসা কর্মসূচিতে এমন শর্ত আরোপের এখতিয়ার প্রেসিডেন্টের নেই। খবর সিএনএনের। মার্কিন ডিস্ট্রিক্ট জজ লিও সোরোকিন রায়ে উল্লেখ করেন, ফেডারেল অভিবাসন নীতিতে এ […]

গভীর রাতে ভূমিকম্পে কাঁপল দক্ষিণ ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জুন) হরমোজগান প্রদেশের সারগাজ এলাকার কাছে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মেহর সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী সোমবার (৮ জুন) দিবাগত গভীর রাতে হরমোজগান ও কেরমান […]

ইরানে নতুন যুদ্ধ শুরু করলে একাই লড়তে হতে পারে ইসরায়েলকে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করলে ইসরায়েলকে একাই লড়াই চালিয়ে যেতে হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৮ জুন) অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন। খবর আল-জাজিরার। সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাব্য পরিণতি নিয়ে তিনি নেতানিয়াহুকে সতর্ক করেছেন। তিনি বলেন, […]

ট্রাম্পের আহ্বানে হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত ইরান ও ইসরায়েলের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর একে অপরের ওপর হামলা বন্ধ রাখার কথা জানিয়েছে ইরান ও ইসরায়েল। গতকাল সোমবার দেশ দুটি এ সিদ্ধান্তের কথা জানায়। তবে লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলা চলতে থাকলে আবারও সংঘাতে ফেরার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। খবর রয়টার্সের। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলও আপাতত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখার […]

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে আটক ৪৮ জন কারাগারে

কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিনসহ ৫১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় আরও ১৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সোমবার (৮ জুন) সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে আওয়ামী […]

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৩৭, আহত দেড় শতাধিক

ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। এ ঘটনায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সকসারজেন অঞ্চলে ধ্বংসস্তূপ সরিয়ে ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ১০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। গতকাল সোমবার স্থানীয় […]