লালমনিরহাটে ধরলা নদীতে নিখোঁজের পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

লালমনিরহাটে ধরলা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া আপন দুই ভাইয়ের মরদেহ পৃথক সময়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের দুই দিন পর বড় ভাই এবং তিন দিন পর ছোট ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড এলাকার হেলাল হোসেন ও সেলিনা বেগম […]
কক্সবাজারে ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে ধর্ষণ, আটক ৬

কক্সবাজারের মাতামুহুরীতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সিকদারপাড়া ডলনিরঘোনা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৬ জনকে আটক করেছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর অভিযান […]
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (অনার্স) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বন্ধ করা হচ্ছে- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার বা জাতীয় বিশ্ববিদ্যালয় নেয়নি। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান কোনো অনার্স […]
২১ বছর পর বাংলাদেশের ঐতিহাসিক জয়, অস্ট্রেলিয়াকে হারাল টাইগাররা

দীর্ঘ দুই দশকেরও বেশি অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ২০০৫ সালে প্রথমবার অজিদের হারানোর পর টানা ২১ বছর আর জয়ের মুখ দেখেনি টাইগাররা। অবশেষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত দলীয় নৈপুণ্যে সেই আক্ষেপ ঘুচিয়েছে স্বাগতিকরা। মঙ্গলবার টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ […]
জনগণের চাহিদা ও বাস্তবতা বিবেচনায় বাজেট প্রণয়ন করা হচ্ছে: অর্থমন্ত্রী

আসন্ন জাতীয় বাজেট দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সীমিত সম্পদের মধ্যেও কোনো নাগরিককে উপেক্ষা না করে সবার স্বার্থ বিবেচনায় রেখে বাজেট প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা বলেন। বাজেটে জনগণের জীবনযাত্রার মান, […]
অবসরের চিন্তা থেকে সরে দাঁড়ালেন পলাতক শেখ হাসিনা

২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এক সময় রাজনীতি থেকে অবসরের কথা চিন্তা করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখন তিনি আর তেমনটা ভাবছেন না। সেই ভাবনা নাকচ করে বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী। মঙ্গলবার (৯ জুন) নয়াদিল্লিতে গণমাধ্যম ‘এই সময়’কে দেওয়া এক দীর্ঘ […]
সমালোচনার মুখে ‘পেদ্দি’ থেকে বাদ জাহ্নবীর বিতর্কিত দৃশ্য

দর্শক ও নারী অধিকারকর্মীদের তীব্র সমালোচনার পর ‘পেদ্দি’ সিনেমা থেকে অভিনেত্রী জাহ্নবী কাপুরের কয়েকটি বিতর্কিত দৃশ্য সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন পরিচালক বুচি বাবু সানা। একই সঙ্গে তিনি এ নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে নির্মাতা জানান, সিনেমায় জাহ্নবীর অভিনীত ‘আচিয়ামা’ চরিত্রটি গল্পের গুরুত্বপূর্ণ অংশ হলেও কিছু দৃশ্য দর্শকদের কাছে বিভ্রান্তিকর মনে হয়েছে। নিজের ভুল […]
আশুলিয়ায় পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

ঢাকায় আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে একটি পাকিস্তানি তৈরি রিভলভার ও এক রাউন্ড তাজা গুলিসহ খোকন নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সোমবার রাতে বাইপাইল ফলের আড়তের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। […]
জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার বাজেট পেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি বিকল্প বা ‘ছায়া বাজেট’ প্রস্তাব করেছে। দলটির দাবি, এই বাজেটে দেশের প্রশাসনিক ব্যয়, ঋণের সুদ পরিশোধ, শিক্ষা ও প্রযুক্তি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বাজেট উপস্থাপন করা হয়। […]
একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন ৫টি, সংশোধিত ৩টি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ২টি প্রকল্পের। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে […]
উচ্চবর্ণের কিশোরীর সঙ্গে বন্ধুত্বের জেরে ভারতে দলিত তরুণকে হত্যার অভিযোগ

ভারতের উত্তরাখণ্ডের টিহরি গাড়ওয়াল জেলায় উচ্চবর্ণের এক নাবালিকার সঙ্গে বন্ধুত্বের কারণে ১৮ বছর বয়সী এক দলিত তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর এক বন্ধু। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। নিহত তরুণের নাম কেতন লাল। তিনি টিহরি গাড়ওয়ালের দেবাল গ্রামের বাসিন্দা ছিলেন। হামলায় আহত তাঁর বন্ধু দিবাকর ডিমরিকে বউরাড়ির জেলা হাসপাতালে […]
দুই-তিনদিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনার কথা জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ জুন) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চুক্তি হলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও খুলে দেওয়া হবে। এদিন ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এনবিএ বাস্কেটবলের ফাইনাল ম্যাচ দেখতে যাওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন […]
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি সরকার: দ্য হিন্দুর প্রতিবেদন

অন্তর্বর্তী সরকারের পর গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি সরকারের মেয়াদ ১০০ দিন অতিক্রম করেছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সময়েও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের অবস্থানেই রয়েছে বলে জানিয়েছে দ্য হিন্দু। মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, ভারতের ওপর সন্তুষ্ট নয় বিএনপি সরকার। অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের বিষয়ে ভারত যেসব […]
কাশ্মীরে বিক্ষোভ ঘিরে সংঘর্ষে ১১ জনের মৃত্যু, আহত ৭০ জনের বেশি

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাওয়ালকোটে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনের বেশি। নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা, ছয়জন বিক্ষোভকারী ও একজন পথচারী রয়েছেন। আগামী ২৭ জুলাইয়ের সাধারণ নির্বাচন সামনে রেখে স্থানীয় নাগরিক সংগঠন যৌথ আওয়ামি অ্যাকশন কমিটি ধর্মঘটের ঘোষণা দেয়। এর আগে বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সংগঠনটিকে […]
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের বৈঠকে। মঙ্গলবার (৯ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তিন সদস্যের একটি মার্কিন প্রতিনিধিদল অংশ […]
যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

যৌন অসদাচরণের অভিযোগের তদন্তের পর আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর করিম খানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে করিম খান দাবি করেছেন, তদন্তে তাঁর বিরুদ্ধে অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং তিনি অভিযোগ থেকে মুক্ত হয়েছেন। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ জুন) আন্তর্জাতিক অপরাধ আদালতের পরিচালনাকারী সংস্থা রোম […]
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা মঙ্গলবার সকালে সচিবালয়ে শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় দেশের উন্নয়ন ও বিনিয়োগসংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ সভা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে অবকাঠামো, শিল্পায়ন এবং কর্মসংস্থান […]
ইসলাম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন বাস্কেটবল খেলোয়াড়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এক মার্কিন নারী বাস্কেটবল খেলোয়াড়ের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় আলোচনায় এসেছে। ইরানের একটি ক্লাবের হয়ে খেলতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণের পর দেশটির এক নাগরিককে বিয়ে করেছেন তিনি। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নারী বাস্কেটবল দল এস্তেগলালের হয়ে খেলতে যাওয়া মার্কিন খেলোয়াড় চেয়া রেল-হুইটসিট ইসলাম গ্রহণের পর এক […]
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র পৌঁছাতে ব্যবহার হবে বিমান বাহিনীর উড়োজাহাজ

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের পর পুনঃপরীক্ষা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আসন্ন নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দিতে এবার ভারতীয় বিমান বাহিনীর উড়োজাহাজ ব্যবহার করা হবে। এর পাশাপাশি প্রায় পাঁচ লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি এবং সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের আশা, এসব ব্যবস্থার মাধ্যমে […]
দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়ের’ দাবি ট্রাম্পের

ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত সাময়িকভাবে থামার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বড় দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ঘনিষ্ঠ রিপাবলিকান মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহামের সমর্থনে আয়োজিত এক টেলির্যালিতে এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা খুবই কঠোর […]