Ridge Bangla

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এ সিদ্ধান্তের আলোকে নির্বাচন পরিচালনা বিধি ও আচরণবিধিতে প্রয়োজনীয় পরিবর্তনের কাজ চলছে। সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনি সাংবাদিকদের সংগঠনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে […]

এলিট ফোর্স হিসেবেই থাকছে র‍্যাব

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুলিশের এলিট ফোর্স হিসেবেই কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাহিনীটির কার্যক্রম পরিচালনার জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (১৮ মে) রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন আইনের […]

দেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা […]

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। সোমবার (১৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ৩০ […]

ভ্যান চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ভ্যান চুরির অভিযোগে দুদু (২২) নামের এক যুবককে তুলে নিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুদু আসাননগর গ্রামের মিজানুরের ছেলে। তিনি দুই সন্তানের জনক। তার ছোট সন্তানের বয়স […]

২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার ৩ লাখ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অনুমোদিত এডিপির মধ্যে সরকারের […]

র‍্যাবের নাম পরিবর্তনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, র‍্যাবের নাম পরিবর্তনের বিষয়টি সরকারের চিন্তাভাবনায় রয়েছে। একটি নতুন ফোর্সের নাম পরিবর্তন বা নতুনভাবে গঠন করা হলে হয়তো যুক্তরাষ্ট্র তাদের দেওয়া নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে পারে। সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাবের জন্য নতুন আইন করা […]

জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ছে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ধাপে ধাপে আগামী জুলাই মাস থেকে কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানায়, আগামী অর্থবছরের বাজেট প্রস্তুতি ও নীতিগত সিদ্ধান্ত নিয়ে আগামী বুধবার অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ওই বৈঠকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে। […]

৫টি জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে

দেশের পাঁচটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, […]

ডুয়েটের সকল ফটক বন্ধ করে প্রবেশপথে অবস্থান শিক্ষার্থীদের

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে সংঘর্ষের জেরে সোমবার (১৮ মে) সকাল থেকে ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সব ফটক বন্ধ করে প্রবেশপথে অবস্থান নিয়েছেন তারা। শিক্ষার্থী ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নতুন উপাচার্য যেন ক্যাম্পাসে ঢুকতে না পারেন, সেজন্য প্রতিটি ফটকে পাহারা দিচ্ছেন আন্দোলনকারীরা। এর আগে রোববার রাতে শিক্ষার্থীরা […]

বারাকাহ পারমাণবিক কেন্দ্রে হামলায় বড় বিপর্যয়ের শঙ্কা: জাতিসংঘ

জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি হামলা হলে ভয়াবহ তেজস্ক্রিয় বিপর্যয় ঘটতে পারে। গত রোববার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আবুধাবিতে অবস্থিত বারাকাহ বিদ্যুৎ প্ল্যান্টটির কাছে ড্রোন হামলা করা হয়। এরপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ডাকা এক জরুরি বৈঠকে অংশ […]

মাদারীপুরে রহস্যজনকভাবে একই পরিবারের তিনজনের মৃত্যু

রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈয়ের মাদারীপুরের ভাড়া বাসায় যান চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী সন্তান। এরপর মধ্যরাতে মিষ্টি বাড়ৈয়ের ফোনকল পেয়ে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় তার ভাড়া বাসা থেকে চিন্ময়সহ তার স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার করে […]

যুক্তরাষ্ট্র থেকে বছরে ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি চীনের

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে চীন। সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে এমন খবর জানিয়েছে হোয়াইট হাউস। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের তথ্যমতে, ২০২৮ সাল পর্যন্ত এই ক্রয় কার্যক্রম চলবে। নতুন চুক্তির আওতায় চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন […]

তনু হত্যা মামলার পোশাক পরীক্ষায় মিলেছে আরও একজনের নমুনা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন করে আরও একজনের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। ডিএনএ পরীক্ষায় তনুর পোশাক থেকে তিনজন পুরুষের শুক্রাণুর পাশাপাশি একজনের রক্তের নমুনাও পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত মোট চারজনের নমুনা শনাক্ত হয়েছে। এই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ঢাকা কল্যাণপুরের পরিদর্শক মো. তরিকুল ইসলাম […]

মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রে একটি এয়ার শো চলাকালে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষ হলেও বিমানে থাকা চারজন ক্রু প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। রোববার (১৭ মে) আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোতে এ দুর্ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির তথ্য অনুযায়ী, শো চলাকালে […]

রাশিয়ার বিশেষ অভিযানে ইউক্রেনে হতাহতের সংখ্যা হাজারের বেশি

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযানে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় ১ হাজার ১১৫ সেনা হতাহত হয়েছেন। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিভিন্ন ফ্রন্টে পরিচালিত এসব অভিযানে ইউক্রেনীয় বাহিনীর উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ইস্ট জোনে সবচেয়ে বেশি ২৮৫ জন সেনা […]

জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৩ মে ষষ্ঠ […]

২৬ মে পবিত্র হজ

সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ সোমবার (১৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ মে পালিত হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা ‘ইয়াওমে আরাফা’ এবং ২৭ মে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। রোববার (১৭ মে) সন্ধ্যায় সৌদির চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার বিষয়টি […]

যৌন নিপীড়নের দায়ে গ্রেপ্তার ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে

অপ্রাপ্তবয়স্ক এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলে বান্দি ভাগীরথ সাইকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বান্দি সঞ্জয় কুমার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিজেপির সংসদ সদস্য। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তেলেঙ্গানা হাইকোর্ট তার ছেলেকে গ্রেপ্তার থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে অস্বীকৃতি জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই বান্দি ভাগীরথ […]

রাজধানীর মুগদা থেকে মাথাবিহীন লাশের সাত খণ্ড উদ্ধার

পলিথিনে মোড়ানো অবস্থায় রাজধানীর মুগদা থেকে মাথাবিহীন অজ্ঞাত পরিচয়ের লাশের খণ্ডিত সাত টুকরা উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত উদ্ধারকৃত খণ্ডগুলো কার দেহের, সেই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এগুলো পুরুষের লাশের খণ্ডিত অংশ। রোববার (১৭ মে) বিকেলে মান্ডা এলাকার আব্দুল গনি রোডের ‘শাহনাজ ভিলা’ থেকে খণ্ডিত লাশের টুকরোগুলো উদ্ধার করা হয়। […]