রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযানে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনীর প্রায় ১ হাজার ১১৫ সেনা হতাহত হয়েছেন। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিভিন্ন ফ্রন্টে পরিচালিত এসব অভিযানে ইউক্রেনীয় বাহিনীর উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ইস্ট জোনে সবচেয়ে বেশি ২৮৫ জন সেনা হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া রুশ বাহিনী ইউক্রেনের ড্রোন সংযোজন কেন্দ্র ও অস্থায়ী সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। রাশিয়ার ট্যাকটিক্যাল বিমান, স্ট্রাইক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি বাহিনী ইউক্রেনের ১৬৪টি জেলায় এসব অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছে মস্কো।
This post was viewed: 2