Ridge Bangla

দেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

ধর্মমন্ত্রী জানান, কক্সবাজার জেলার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য নিশ্চিত হওয়ার পর জাতীয় চাঁদ দেখা কমিটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে মঙ্গলবার (১৯ মে) থেকে দেশে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।

This post was viewed: 6

আরো পড়ুন