Skip to main content

Ridge Bangla

মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রে একটি এয়ার শো চলাকালে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষ হলেও বিমানে থাকা চারজন ক্রু প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।

রোববার (১৭ মে) আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোতে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসির তথ্য অনুযায়ী, শো চলাকালে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর দুটি ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমানের মাঝে আকাশে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে বিমান দুটি ঘাঁটির উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর বিমান দুটি দ্রুত ভূমিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয় এবং আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনাকবলিত যুদ্ধবিমান দুটি ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল। ঘটনার পর এয়ার শো বাতিল করা হয়েছে এবং সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করা হয়েছে।

This post was viewed: 38

আরো পড়ুন