Ridge Bangla

এলিট ফোর্স হিসেবেই থাকছে র‍্যাব

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুলিশের এলিট ফোর্স হিসেবেই কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাহিনীটির কার্যক্রম পরিচালনার জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন আইনের মাধ্যমে র‌্যাবের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হবে। একই সঙ্গে মানবাধিকার সমুন্নত রেখে বাহিনীটি পরিচালনার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

র‌্যাবের নাম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, অতীতে কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে বাহিনীটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনার দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো ঠিক নয়। পূর্ববর্তী সময়ে র‌্যাবকে ঘিরে বিভিন্ন অনিয়ম ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

This post was viewed: 12

আরো পড়ুন