Ridge Bangla

২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার ৩ লাখ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অনুমোদিত এডিপির মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। এছাড়া বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১০ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে।

মন্ত্রী বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি ও কৃষি খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে এডিপি প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে চলমান প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন এবং নতুন প্রকল্পের কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

This post was viewed: 5

আরো পড়ুন