চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি ভোটার

দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। আগের তালিকার তুলনায় এবার ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৩০০ জন। বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশার সই করা চূড়ান্ত […]
মে মাসের ১৩ দিনে রেমিট্যান্স ২১ হাজার ৩৯৫ কোটি টাকা

চলতি মে মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে দেশে মোট ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৩৯৫ কোটি টাকা। বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে […]
ঈদকে ঘিরে জাল নোট চক্রের তৎপরতা, ডিবির হাতে আটক ৩

কোরবানির ঈদ সামনে রেখে জাল টাকা ছাপিয়ে বাজারে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৪ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান। পুলিশ জানায়, প্রথমে উত্তরায় অভিযান […]
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিষয়ক প্রথম সচিব সেবাস্টিন রিগার ব্রাউন উপস্থিত ছিলেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আলোচনায় বাংলাদেশ […]
দেশে ভোটার বেড়েছে ৬ লাখের বেশি

দেশে ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, আগের তালিকার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার। ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ। বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে। […]
সালমান শাহ হত্যা মামলা: স্ত্রী সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ জুন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা অভিযোগে দায়ের করা মামলায় তার স্ত্রী সামীরা হকসহ ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন থাকলেও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ নির্ধারণ করা […]
ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেপ্তার বাবা

নেত্রকোনার পূর্বধলায় নিজের ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ঘরুয়াকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। জানা গেছে, ভুক্তভোগী কিশোরী আগে ঢাকায় গৃহকর্মীর কাজ করত। পাঁচ মাস আগে সে বাড়িতে ফিরলে কিছুদিনের মধ্যেই নিজ পিতার […]
ঢাকা-মুম্বাই সরাসরি ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক রুটে ফ্লাইট পুনর্বিন্যাসের অংশ হিসেবে আগামী জুন থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত ঢাকা-মুম্বাই সরাসরি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সংখ্যা কমানো হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আন্তর্জাতিক আকাশপথে বিধিনিষেধ এবং জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]
ভারী বৃষ্টি ও উজানের ঢলে ময়মনসিংহে ২০টি গ্রাম প্লাবিত

টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পাকা বোরো ধানসহ বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের পাশাপাশি ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা […]
উত্তর প্রদেশে বজ্রপাত ও ঝড়-বৃষ্টিতে ৯০ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তরের তথ্যমতে, এতে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে রাজ্যের ত্রাণ কমিশনার জানান, শুধু বুধবার (১৩ মে) প্রতিকূল আবহাওয়ায় ৮৯ জনের মৃত্যু হয়। পরবর্তীতে বিভিন্ন জেলায় আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা […]
শাপলা চত্বর মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও রুপা কারাগারে

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত সপ্তাহে প্রসিকিউশনের আবেদনের পর তাদের […]
১০ বছর অপেক্ষার পর একসঙ্গে চার সন্তানের মা হলেন গৃহবধূ

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার নামে এক নারী। মঙ্গলবার (১২ মে) সকালে কুমুদিনী হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে রয়েছে। প্রসূতি বিথী আক্তার বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও চার নবজাতকই বর্তমানে সুস্থ আছেন। চিকিৎসকরা জানান, বাচ্চা […]
নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল ২৫টি দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় নির্বাচনী ব্যয়ের হিসাব এখনো নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়নি বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ২৫টি রাজনৈতিক দল। তবে জামায়াতে ইসলামীসহ আরও ২৫টি দল নির্ধারিত সময়ের মধ্যেই তাদের ব্যয়ের হিসাব জমা দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ২৫টি দল ব্যয়ের হিসাব জমা দেয়নি। তবে […]
লেবাননে ইসরায়েলি হামলায় ১২ জনের প্রাণহানি

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। বুধবার (১৩ মে) রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একটি উপকূলীয় মহাসড়কে চলন্ত গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে ঘটনাস্থলেই আটজন নিহত হন। এছাড়া দক্ষিণাঞ্চলের সিডন শহরের কাছে পৃথক হামলায় একজন এবং দক্ষিণ লেবাননের আরও কয়েকটি এলাকায় […]
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাই নিহত

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার প্রবাসী ভাই নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওমানে বাংলাদেশ দূতাবাস চার বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা। তারা সবাই একই […]
মন্ত্রিসভায় রদবদল, নতুন আট মুখ যুক্ত হওয়ার সম্ভাবনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আলোচনা শুরু হয়েছে। সরকারের কাজের গতি বাড়াতে এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে মন্ত্রিসভার আকার বৃদ্ধি ও দপ্তর পুনর্বিন্যাসের বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্তমানে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে গঠিত মন্ত্রিসভায় একাধিক মন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এতে […]
হোস্টেলে সমকামিতায় লিপ্ত থাকায় দুই ছাত্রদল নেতাসহ চারজনের সিট বাতিল

সমকামিতায় লিপ্ত থাকার অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিক সিট প্রত্যাহার করেছে রাজধানীর সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ প্রশাসন। কলেজ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাতে ক্যাম্পাসে বিইউএমএস (ইউনানী) ৩৫ ব্যাচের শাহরিয়ার পলক নামে এক শিক্ষার্থীকে একজন বহিরাগতের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে বিএএএমএস (আয়ুর্বেদিক) ৩৩ ব্যাচের আহসানুল ইসলাম […]
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে বন্ধ হচ্ছে পাঁচ আর্থিক প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিনের অনিয়ম ও উচ্চ খেলাপি ঋণের কারণে পাঁচটি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অবসায়নের তালিকায় রয়েছে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার […]
তিন মাসে ২৮৮ কোটি টাকার বেশি লোকসান ইসলামী ব্যাংকের

ইসলামী ব্যাংক বাংলাদেশ চলতি বছরের প্রথম প্রান্তিকে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ব্যাংকটির মোট লোকসান হয়েছে ২৮৮ কোটি টাকার বেশি। বুধবার (১৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১ টাকা ৭৯ পয়সা। গত বছরের […]
মোটরসাইকেল ও বিলাসবহুল গাড়িতে করের পরিকল্পনা এনবিআরের

দেশে নিবন্ধিত মোটরসাইকেল, উচ্চ সিসির ব্যক্তিগত গাড়ি এবং ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন বাজেটকে সামনে রেখে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অর্থমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করমুক্ত থাকতে পারে। তবে ১১১ থেকে ১২৫ সিসির বাইকের […]