Ridge Bangla

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ জনের প্রাণহানি

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

বুধবার (১৩ মে) রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একটি উপকূলীয় মহাসড়কে চলন্ত গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে ঘটনাস্থলেই আটজন নিহত হন। এছাড়া দক্ষিণাঞ্চলের সিডন শহরের কাছে পৃথক হামলায় একজন এবং দক্ষিণ লেবাননের আরও কয়েকটি এলাকায় হামলায় তিনজন নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর অবকাঠামো ও অবস্থান লক্ষ্য করেই এসব অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে নতুন করে সীমান্তবর্তী আরও নয়টি এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চলমান হামলার মধ্যেই বৃহস্পতিবার ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে নতুন করে শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন