Ridge Bangla

তিন মাসে ২৮৮ কোটি টাকার বেশি লোকসান ইসলামী ব্যাংকের

ইসলামী ব্যাংক বাংলাদেশ চলতি বছরের প্রথম প্রান্তিকে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ব্যাংকটির মোট লোকসান হয়েছে ২৮৮ কোটি টাকার বেশি।

বুধবার (১৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১ টাকা ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস ছিল ১৮ পয়সা মুনাফা।

ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, আমানতের বিপরীতে মুনাফা ব্যয় বৃদ্ধি, খেলাপি ঋণ বেড়ে যাওয়া এবং বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় না পাওয়ায় এ লোকসান হয়েছে।

বর্তমানে ব্যাংকটির পুঁজিবাজারে মোট শেয়ারের সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। সে হিসাবে প্রথম প্রান্তিকে তাদের মোট লোকসানের পরিমাণ প্রায় ২৮৮ কোটি ১৮ লাখ টাকা।

This post was viewed: 5

আরো পড়ুন