Skip to main content

Ridge Bangla

ভিন্নধর্মী গান গেয়ে আলোচনায় ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক হাবিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিব গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন। সম্প্রতি তার গাওয়া কয়েকটি গান ফেসবুকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা প্রতিক্রিয়া, প্রশংসা ও হাস্যরস। শাহ আব্দুল করিম, জেমস এবং ফজলুর রহমান বাবুর জনপ্রিয় নানা গান নিজের ভিন্নধর্মী কণ্ঠে পরিবেশন করে তিনি আলোচনায় আসেন। তার […]

এমবিবিএস-এ ১৭টি স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন পাকিস্তানি দর্জি-কন্যা

পাকিস্তানের খাইবার গার্লস মেডিকেল কলেজের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন হরিপুরের অদম্য মেধাবী শিক্ষার্থী কান্দিল মুর্তজা। ২০২৬ সালের সমাবর্তনে এমবিবিএস পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য তিনি একাই অর্জন করেছেন ১৭টি স্বর্ণপদক। পেশোয়ারে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দর্জির পেশায় নিয়োজিত বাবার উপস্থিতিতে কান্দিলের এই অর্জন আবেগঘন […]

তিস্তা মহাপরিকল্পনায় চীনের অংশগ্রহণ নিয়ে গভীর উদ্বেগে ভারত

বুধবার (১৩ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে চীনের অংশগ্রহণের জোরালো গুঞ্জন রয়েছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের চীন সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে গভীর আলোচনা হয়েছে বলে জানা গেছে। ‘কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট […]

বকশিশ না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার অভিযোগ, রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে বকশিশের টাকা না পেয়ে এক রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনার দুই মিনিটের মাথায় দিপালী সিকদার (৪০) নামে ওই রোগীর মৃত্যু হয় বলে দাবি করেছেন স্বজনরা। ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে হাসপাতাল চত্বরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দিপালী সিকদার বরিশালের […]

সিরাজগঞ্জে ৭ কোটি টাকার খাল খনন প্রকল্পের কাজ চলছে

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে তিনটি খাল খনন ও পুনঃখনন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পগুলোর কাজ শেষ হলে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষি সেচ ব্যবস্থায়ও বড় ধরনের সুবিধা মিলবে। চলতি অর্থবছরে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান কর্মসূচির আওতায় এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। উল্লাপাড়ার কয়রা বাগলপুর থেকে […]

ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল জাবি ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা ব্যর্থতার প্রতিবাদে বুধবার গভীর রাতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে নারী শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি ছাত্রীদের বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ […]

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতে কার্যকর উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য শিক্ষা, চিকিৎসা ও অবাধ চলাচলের সুযোগ নিশ্চিত করতে হবে। বুধবার (১৩ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় প্রতিবন্ধীদের […]

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে বিস্তৃত মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, “গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারী হওয়া যায় না।” তিনি আরও লেখেন, অতীতে […]

পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে কঠোর বিধিনিষেধ, প্রকাশ্যে জবাই নিষিদ্ধ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পশু জবাই নিয়ে নতুন বিধিনিষেধ জারি করেছে নবগঠিত বিজেপি সরকার। বুধবার (১৩ মে) রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা নতুন নির্দেশনায় প্রকাশ্যে গরুসহ সব ধরনের গবাদিপশু জবাই নিষিদ্ধ করা হয়েছে। রাজ্য সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি পশু চিকিৎসকের স্বাক্ষর করা যৌথ ফিটনেস সনদ ছাড়া কোনো গরু, ষাঁড়, […]

লিচু চুরির প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ফরিদপুরের সালথায় বাগান থেকে লিচু চুরির ঘটনায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে আজিজুল মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার ফুলবাড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ফুলবাড়িয়া গ্রামে আজিজুল মোল্যার বাগান থেকে লিচু চুরি করছিল পার্শ্ববর্তী চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সির দুই ছেলে সাকিল […]

রাজধানীর সড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা

রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা স্থাপন শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। ইতোমধ্যে রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ মোড় ও ক্রসিংয়ে এসব ক্যামেরা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্তত ৩০টি স্থানে এই প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ডিএমপি জানিয়েছে, গত এক সপ্তাহেই এআই ক্যামেরার মাধ্যমে ৩ শতাধিক ট্রাফিক মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর কাওরান বাজার, […]

ঈশ্বরদীর পাকশীতে ট্রেনের ধাক্কায় নিহত একজন

পাবনার ঈশ্বরদীর পাকশীতে ট্রেনের ধাক্কায় মজনু হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ৬টার দিকে পাকশী রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু হোসেন উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত মসলেম উদ্দিন প্রামাণিকের দ্বিতীয় ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও পাকশী রেলস্টেশন কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে খুলনাগামী […]

বিষাক্ত কেমিক্যালের গন্ধে ঈশ্বরদীতে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

পাবনার ঈশ্বরদীতে একটি বিদ্যালয়ে হঠাৎ করে একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। পরে অন্তত ৬৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, এটি ‘ম্যাস হিস্টিরিয়া’ বা মানসিক আতঙ্কজনিত প্রতিক্রিয়া হতে পারে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।   অসুস্থ শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রী। […]

কুরবানির পশুর চামড়ার নতুন দাম ঘোষণা, বিনামূল্যে মিলবে লবণ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর কাঁচা চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে কুরবানি ব্যবস্থাপনা-সংক্রান্ত এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ ঘোষণা দেন। সরকার নির্ধারিত নতুন মূল্যে রাজধানী ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর […]

গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৫ জনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেওয়ারিস পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে গত এক সপ্তাহে পাঁচজনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা, তারা জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, গত ২২ এপ্রিল উপজেলার কঞ্চিবাড়ী ও ছাপড়হাটী […]

নবম পে-স্কেলের সম্ভাব্য বেতন কাঠামো প্রকাশ

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য বেতন কাঠামোর একটি প্রস্তাবনা প্রকাশের পর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে। জানা গেছে, স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশে প্রথম জাতীয় বেতন কাঠামো চালু হয়। এরপর ২০১৫ সাল পর্যন্ত মোট আটটি পে-স্কেল কার্যকর করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি […]

টিকটকের ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

টিকটক করতে গিয়ে গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। গত বুধবার (১৩ মে) রাত নয়টার পর গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজীপুরের ওই রেলওয়ে স্টেশনটি নান্দনিক ডিজাইনে নির্মিত হওয়ায় বিভিন্ন সময় টিকটকার থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটররা এখানে এসে ভিডিও তৈরি করেন। রাতেও এখানে আলো থাকার সুবাদে অনেকে আসেন। […]

২০২৭ সালের এসএসসি জানুয়ারির শেষে, এইচএসসি জুনের শেষে: শিক্ষামন্ত্রী

আগামী ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসের শেষ দিকে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, করোনাসহ বিভিন্ন কারণে […]

সিলেটে চলন্ত ট্রেনে আগুন

সিলেট থেকে চট্টগ্রামগামী একটি চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাত দিয়ে জানা যায়, চলন্ত ট্রেনটির একটি বগি […]