Skip to main content

Ridge Bangla

দেশে ভোটার বেড়েছে ৬ লাখের বেশি

দেশে ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, আগের তালিকার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার। ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ।

বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে। এ তথ্য নিশ্চিত করেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা।

ইসির তথ্য অনুযায়ী, এর আগে দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সর্বশেষ হালনাগাদের পর সেই সংখ্যা বেড়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে।

নতুন তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নিয়েছেন এমন যারা ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন, যাচাই-বাছাই শেষে তাদের তথ্য নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

This post was viewed: 40

আরো পড়ুন