Ridge Bangla

মে মাসের ১৩ দিনে রেমিট্যান্স ২১ হাজার ৩৯৫ কোটি টাকা

চলতি মে মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে দেশে মোট ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৩৯৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ৪১ লাখ ডলার। প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের একই সময়ে মে মাসের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে একই সময়ের মধ্যে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

অর্থনীতিবিদদের মতে, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুবিধা বৃদ্ধি, ডলারের বিনিময় হার স্থিতিশীলতা এবং প্রবাসীদের উৎসাহ বৃদ্ধির কারণে এ প্রবৃদ্ধি হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন