Skip to main content

Ridge Bangla

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিষয়ক প্রথম সচিব সেবাস্টিন রিগার ব্রাউন উপস্থিত ছিলেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আলোচনায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রকে আরও কার্যকর ও অর্থবহ করার উদ্যোগ এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়।

এছাড়া গণভোটের রায় বাস্তবায়ন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করেন উভয়পক্ষ। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

This post was viewed: 17

আরো পড়ুন