অব্যবহৃত ৬টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের বিভিন্ন অঞ্চলে নির্মিত হলেও দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালগুলো বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকার বিষয়টি উঠে আসার পর তিনি এ নির্দেশনা দেন। রোববার (১০ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও […]
সোমবার থেকে শুরু টিসিবির ট্রাকসেল, সাশ্রয়ী দামে মিলবে নিত্যপণ্য

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী সোমবার থেকে সারাদেশে শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। ১০ দিনব্যাপী এ কার্যক্রমে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। টিসিবি জানিয়েছে, ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত) দেশের বিভিন্ন এলাকায় মোট ৭২০টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন প্রতিটি […]
পুলিশের জন্য ওভারটাইম ভাতার পরিকল্পনা সরকারের

দেশের আইনশৃঙ্খলা কার্যক্রম আরও কার্যকর করতে পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা করছে সরকার। অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী সদস্যদের বিশেষ নীতিমালার আওতায় এই সুবিধা দেওয়া হতে পারে। প্রাথমিকভাবে কনস্টেবল থেকে পরিদর্শক পদমর্যাদার সদস্যরা এ ভাতার আওতায় আসতে পারেন। আজ রোববার (১০ মে) শুরু হওয়া “পুলিশ সপ্তাহ-২০২৬” উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়’ এ বিষয়ে […]
দেশে বাড়ছে হামের সংক্রমণ, ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

সারাদেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৭ শিশুর। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে বলা হয়, একই সময়ে নতুন করে ১ হাজার […]
১০০টি উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) বিকেলে রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জানান, প্রথম ধাপে ১০০ জন এনসিপি-সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। […]
এবার কুষ্টিয়ায় দরবার শরীফের খাদেমের ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক দরবার শরীফের খাদেমের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত খাদেম কামাল হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল শনিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার মথুরাপুর বাজারসংলগ্ন হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরীফ এলাকায় এ ঘটনা ঘটে। আহত কামাল হোসেন স্থানীয় দরগাতলা এলাকার বাসিন্দা। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন, খাদেমের […]
ঢাবি প্রক্টরের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। আজ রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগপত্রে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অভিজ্ঞতাকে সম্মানের বলে উল্লেখ করেছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইফুদ্দীন আহমদ জানান, ব্যক্তিগত […]
হাম-রুবেলা টিকা পেয়েছে ১ কোটি ৭২ লাখের বেশি শিশু

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারের বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৭২ লাখ ৬৮ হাজার ৯০৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-রুবেলা টিকার সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি শিশু […]
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত কিশোরগঞ্জের যুবক

আবারও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি হয়ে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি। এ সময় ড্রোন হামলায় আরও এক বাংলাদেশির পা উড়ে গেছে। নিহত যুবকের নাম মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আব্দুর রশিদের ছেলে। তার পিতা উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা ও জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক। রাশিয়ান সেনাবাহিনীর একজন নিয়মিত সদস্য হিসেবে রিয়াদ কর্মরত […]
ডিজিটাল বাংলাদেশের অদৃশ্য সংকট: ই-বর্জ্যের পাহাড়ে ভবিষ্যৎ

সম্প্রতি রাজধানীর গুলিস্তানে একটি কাজের জন্য গেলে সেখানকার ফুটপাত থেকে শুরু করে স্টেডিয়ামের ভেতরে বিভিন্ন স্থানে দেখা মেলে হরেকরকম ইলেকট্রনিক ডিভাইসের। এসবের মধ্যে পুরোনো হেডফোন, চার্জার ও চার্জারের ক্যাবল, ঘড়ি, ট্রিমার, বিভিন্ন ধরনের ব্যাটারি, ব্লেন্ডার, ওয়াই-ফাই রাউটারসহ আরও অনেক পণ্য চোখে পড়ে। তবে লক্ষণীয় বিষয় হলো, এসবের মধ্যে বেশিরভাগই অকেজো ও মেয়াদোত্তীর্ণ। এসব নিয়ে রাস্তার […]
পুলিশকে আর কোনো স্বৈরাচার যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তি পুলিশ বাহিনীকে জনগণ ও দেশের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের স্মরণ করে নতুন অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে হবে। রোববার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির […]
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৮ জুন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ৮ জুন মামলার সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন […]
ঈদযাত্রা নির্বিঘ্নে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে: নৌ ও রেলপথমন্ত্রী

রাজধানীর ইস্কাটন রোডের লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। যাত্রীদের ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে বলে জানান তিনি। রোববার (১০ মে) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে […]
মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতা-কর্মী আটক

কুষ্টিয়ার মিরপুর থানায় আট পিস ইয়াবাসহ আটক এক মাদক কারবারিকে ছাড়িয়ে নিতে গিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতা-কর্মী পুলিশের হাতে আটক হয়েছেন। ঘটনাটি শনিবার (৯ মে) রাতে থানার ভেতরে ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি রবিউল ইসলামকে আট পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে থানায় আনা হয়। পরে তাকে […]
এবার খাদ্য ও ওষুধ প্রশাসন প্রধানকে বরখাস্ত করতে যাচ্ছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান মার্টি মাকারিকে বরখাস্ত করার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস-সংশ্লিষ্ট একাধিক সূত্র। শুক্রবার এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সূত্রগুলোর দাবি, ট্রাম্প ইতোমধ্যে এ বিষয়ে অনুমোদন দিয়েছেন এবং মাকারির দায়িত্ব শেষ হওয়ার পথে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও […]
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন […]
হান্টাভাইরাসের হটস্পট আর্জেন্টিনায় সংক্রমণ বেড়ে দ্বিগুণ

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় হান্টাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ভাইরাসটিতে ৩২ জনের মৃত্যু হয়েছে, যা ২০১৮ সালের পর সর্বোচ্চ। সম্প্রতি ‘এমভি হোন্ডিয়াস’ নামের একটি ক্রুজ জাহাজে হান্টাভাইরাস শনাক্ত হওয়ার পর আন্তর্জাতিকভাবে উদ্বেগ আরও বেড়েছে। জাহাজটিতে দুই পর্যটকের মৃত্যুর খবরও পাওয়া গেছে। […]
লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৩৯ জন

লেবাননে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ […]
জুলাই সনদ নিয়ে সরকার ছলচাতুরী করছে: নাহিদ ইসলাম

জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকার ছলচাতুরী করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আলোচনার সুযোগ সীমিত করা হলে ভবিষ্যতে শান্তিপূর্ণ আন্দোলন আরও কঠিন রূপ নিতে পারে। শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে “সংস্কারের অচলাবস্থা ও করণীয়” শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। এনসিপির উদ্যোগে আয়োজিত এ […]
প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশসহ একাধিক দেশে পরীক্ষা বাতিল ক্যামব্রিজের

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এএস লেভেলের গণিত (৯৭০৯/১২) পরীক্ষা বাতিল করেছে ক্যামব্রিজ কর্তৃপক্ষ। বাংলাদেশসহ একাধিক দেশে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রশ্ন সামাজিক মাধ্যমে আগেই ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়ায় পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৭ মে) ক্যামব্রিজের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশ্নফাঁসের কারণে পরীক্ষার ফল নির্ভরযোগ্যভাবে মূল্যায়ন করা সম্ভব নয়। তাই […]