Ridge Bangla

দেশে বাড়ছে হামের সংক্রমণ, ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু

সারাদেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৭ শিশুর।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে বলা হয়, একই সময়ে নতুন করে ১ হাজার ৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৫০৩ জন সন্দেহজনক রোগী এবং ২০৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৬৫ শিশু।

এ সময়ের মধ্যে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯ জনে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৮১৯ জন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৪ হাজার ৯০৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ৩০ হাজার ৮৬২ জন হাসপাতাল ছেড়েছেন।

This post was viewed: 6

আরো পড়ুন