Ridge Bangla

এবার খাদ্য ও ওষুধ প্রশাসন প্রধানকে বরখাস্ত করতে যাচ্ছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান মার্টি মাকারিকে বরখাস্ত করার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস-সংশ্লিষ্ট একাধিক সূত্র। শুক্রবার এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

সূত্রগুলোর দাবি, ট্রাম্প ইতোমধ্যে এ বিষয়ে অনুমোদন দিয়েছেন এবং মাকারির দায়িত্ব শেষ হওয়ার পথে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ।

হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান ইতিহাসের সবচেয়ে দক্ষ ও অভিজ্ঞ প্রশাসন নিয়োগ করেছেন। এমন ব্যক্তিদের নিয়ে কাজ করার মাধ্যমে সরকার জনগণের জন্য আরও বেশি সাফল্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

গত কয়েকদিন ধরে ওষুধ অনুমোদন, টিকা নীতি ও গর্ভপাতের ওষুধ মিফেপ্রিস্টোন ব্যবস্থাপনা নিয়ে বিতর্কের জেরে মাকারির অপসারণের আলোচনা তীব্র হয়। এর মধ্যেই স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র ও মাকারির নেতৃত্বে সংস্থাটির বহু কর্মী চাকরি হারিয়েছেন বা পদত্যাগ করেছেন।

This post was viewed: 13

আরো পড়ুন