Ridge Bangla

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, সঙ্গী আরও ৯ জন

ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া সি জোসেফ বিজয়। রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ নেন। তাঁর সঙ্গে নয় সদস্যের একটি ছোট মন্ত্রিসভাও শপথ গ্রহণ করে। বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেলেও সরকার গঠনের জন্য […]

পাওনা টাকা নিয়ে সালিশ ঘিরে সংঘর্ষ, চুয়াডাঙ্গায় নিহত ১

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ ইউনিয়নের শংকরচন্দ্র এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকের আগেই দুই পক্ষের সংঘর্ষে আলিম উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৮টার দিকে শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউল আলম সুজনের ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের লিয়াকত আলীর ছেলে আরিফ […]

কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩ জন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা এলাকায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। রোববার ভোররাত থেকে সকাল পর্যন্ত ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজনদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও […]

মহেশপুরে ধর্ষণচেষ্টার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খালিশপুর এলাকা থেকে আটক করা হয় তাকে। গ্রেপ্তার সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে। পুলিশ ও […]

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১২৮টি ফ্লাইটে ৫০ হাজার ১১১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে এসব যাত্রী জেদ্দা ও মদিনায় অবতরণ করেন। শনিবার (৯ মে) সকাল ১০টা পর্যন্ত হজ বুলেটিনের তথ্য অনুযায়ী এ সংখ্যা নিশ্চিত করা হয়। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, হজযাত্রী পরিবহন […]

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১৫ পুলিশ কর্মকর্তা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে ভয়াবহ গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার রাতে বান্নু শহরের উপকণ্ঠে একটি পুলিশ ফাঁড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বিস্ফোরণের পর বন্দুকধারীরা অতর্কিত গুলিবর্ষণও করে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি ফাঁড়ির সামনে আঘাত করলে ভবনের ছাদ ধসে পড়ে। এতে […]

পুলিশ সপ্তাহ শুরু আজ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আয়োজনের শুরুতেই এসেছে বড় পরিবর্তন। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান […]

তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা, সে বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। অভিযোগ গঠন করা হলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের […]

বিশ্ব মা দিবস আজ

আজ বিশ্ব মা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে বিশ্বজুড়ে মা দিবস উদযাপন করা হয়। মা দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি সন্তানের জীবনে মায়ের অবদান স্মরণ করার বিশেষ উপলক্ষ। একজন মা সন্তানের জন্য নিজের সুখ-স্বাচ্ছন্দ্য […]

লঘুচাপের প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে আগামী সোমবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বর্তমানে বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ পরিস্থিতিতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর […]

স্থগিত হলো এই বছরের পুলিশ পদক প্রদান

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান আপাতত স্থগিত করা হয়েছে। চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনীত করা হলেও শেষ মুহূর্তে তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পদকের তালিকায় বিতর্কিত এবং বিগত সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তার নাম […]

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইডেন কলেজে মধ্যরাতে বিক্ষোভ

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে এ আন্দোলন শুরু হয় এবং রাত গভীর পর্যন্ত উত্তেজনা বিরাজ করে। আন্দোলনরত শিক্ষার্থীরা “ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না”-সহ বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা ক্যাম্পাসে টানানো ছাত্রদলের ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার […]

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সর্বাত্মক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ও ইশতেহার বাস্তবায়নে বিএনপিকে এখন ‘নতুন সংগ্রাম’ শুরু করতে হবে। তিনি বলেন, সরকারের সফলতার জন্য দলের সর্বাত্মক সহযোগিতা ও সমন্বয় জরুরি। শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে […]