Ridge Bangla

১০০টি উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) বিকেলে রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি জানান, প্রথম ধাপে ১০০ জন এনসিপি-সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্ব দিয়েই দলটি ধাপে ধাপে আরও প্রার্থী ঘোষণা করবে। আগামী ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থীর নাম প্রকাশের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সারজিস আলম বলেন, সারা দেশ থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে এনসিপির কাছে হাজারের বেশি আবেদন জমা পড়েছে। সেখান থেকে যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এনসিপি শুধু নিজেদের দলের নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। অন্য রাজনৈতিক দলের গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিরাও এনসিপির প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। তবে যাঁদের বিরুদ্ধে দমন-পীড়ন, দুর্নীতি বা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, তাঁদের কোনো সুযোগ দেওয়া হবে না।

This post was viewed: 9

আরো পড়ুন