Ridge Bangla

সাদ্দাম মার্কেটের ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘এইচ এন ফোম ফ্যাক্টরি’ নামের কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সন্ধ্যা ৬টা ২৪ […]

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও পাকিস্তান মাদক পাচার ও সাইকোট্রপিক উপাদানের অপব্যবহার রোধে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় মাদক পাচার, মাদকসংশ্লিষ্ট অর্থ পাচার ও আন্তদেশীয় অপরাধ দমনে তথ্য আদান-প্রদান এবং কারিগরি সহযোগিতা বাড়ানো হবে। পাশাপাশি মাদক পাচারের নতুন কৌশল, রুট ও সংশ্লিষ্ট […]

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। তাদের মধ্যে একজন সরাসরি হাম আক্রান্ত ছিলেন। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ সময় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৪৯৪ জন। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২৮২ জনের হাম শনাক্ত হওয়ার পাশাপাশি […]

খাল খননের মাধ্যমে অবৈধ স্থাপনা সরানো হবে: পানিসম্পদ মন্ত্রী

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ বিষয় খাল খননকে জনস্বার্থে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এভাবে খাল খননের মাধ্যমে দেশজুড়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো সরিয়ে জায়গাগুলোকে দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। চাঁদপুর সার্কিট হাউসে বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, খাল দখলমুক্ত করতে গিয়ে কিছু ক্ষেত্রে […]

জুস কেনা নিয়ে বিরোধে দোকানিকে জবাই করে হত্যা

বাগেরহাটের চিতলমারী উপজেলায় জুস কেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে মোজাহিদুল ইসলাম (৪৫) নামে এক মুদি দোকানিকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাহিদুল ইসলাম হিজলা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা সরোজান মোল্লার ছেলে। নিহতের এক আত্মীয় জানান, সকালে দোকানে জুস কেনা নিয়ে প্রতিবেশী যুবক বায়োজিদ ইজাদ্দারের সঙ্গে […]

কোরবানি ঈদে টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে-সহ টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে […]

১৫ জন পাচ্ছেন সদ্য প্রবর্তিত ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে প্রবর্তিত ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি। শুক্রবার (৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ এই পুরস্কার চালু করেছে। দেশের উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে […]

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাতের কবলে পড়ে নিখোঁজ অনেকে

ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে অবস্থিত মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার (৮ মে) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত শুরু হলে প্রায় ১০ কিলোমিটার উঁচু পর্যন্ত ছাই আকাশে ছড়িয়ে পড়ে। ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে পুলিশসহ উদ্ধারকারী দল […]

ঘুষ–দুর্নীতির অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

ঘুষ ও দুর্নীতির অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। বৃহস্পতিবার (৭ মে) ঘোষিত এই রায়ে দণ্ড কার্যকরের ক্ষেত্রে দুই বছরের স্থগিতাদেশ রাখা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি ও সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। আদালতের রায়ে বলা হয়েছে, স্থগিতাদেশ শেষে এই শাস্তি আজীবন কারাদণ্ডে রূপ নেবে। এরপর […]

অবৈধ অভিবাসী প্রত্যাবাসনে ঢাকার সহযোগিতা চায় ভারত

ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত। নয়াদিল্লি বলেছে, নাগরিকত্ব যাচাইয়ের দীর্ঘদিন ঝুলে থাকা প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করা হলে প্রত্যাবাসন কার্যক্রম আরও সহজ হবে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। তিনি বলেন, ভারতে অবৈধভাবে অবস্থানকারী যেকোনো বিদেশি নাগরিককে আইন অনুযায়ী […]

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালন

বাংলা সাহিত্য ও সংস্কৃতির অমর পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৮৬১ সালের ২৫ বৈশাখ (৮ মে) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা সাহিত্যকে বিশ্বমঞ্চে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা এই মহামানবের জন্মদিনে দেশে-বিদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বকবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার […]

ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম, ডিএনএ পরীক্ষায় শনাক্ত প্রকৃত অপরাধী

ফেনীর পরশুরামের বক্সমাহমুদে ধর্ষণ মামলায় দীর্ঘ তদন্ত ও ডিএনএ পরীক্ষার পর নির্দোষ প্রমাণিত হয়েছেন মক্তব শিক্ষক ও ইমাম মোজাফফর আহমদ (২৫)। ফরেনসিক প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে মামলার মূল আসামি হিসেবে ভিকটিমের বড় ভাই মোরশেদকে শনাক্ত করা হয়। ২০২৪ সালের ২৪ নভেম্বর এক কিশোরীর গর্ভধারণকে কেন্দ্র করে মোজাফফরের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়। […]

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৩ জন নিহত, নিখোঁজ ২০ পর্বতারোহী

ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে অবস্থিত মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান চলছে। শুক্রবার (৮ মে) সকাল ৭টা ৪১ মিনিটে হঠাৎ করে সক্রিয় এই আগ্নেয়গিরিতে বিস্ফোরণ শুরু হয়। এতে প্রায় ১০ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের ঘন স্তম্ভ আকাশে ছড়িয়ে পড়ে। একই […]

সেঞ্চুরির পরই আউট শান্ত, দুইশ পেরোল বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আবারও ব্যাট হাতে দাপট দেখিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে কঠিন পরিস্থিতিতে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তবে সেঞ্চুরি করার পরের বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন এই অধিনায়ক। ম্যাচের শুরুতে ৩১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এমন অবস্থায় দায়িত্ব নিয়ে ইনিংস গড়তে […]

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মর্মান্তিক ঘটনায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) স্থানীয় সময় সন্ধ্যায় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হয়। দুবাই হয়ে মরদেহটি আগামী শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ পাঠানোর পুরো […]