Skip to main content

Ridge Bangla

সাদ্দাম মার্কেটের ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘এইচ এন ফোম ফ্যাক্টরি’ নামের কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়। প্রথম ইউনিটটি সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। দীর্ঘ চেষ্টার পর রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানাটিতে পরিত্যক্ত ফোম থেকে ম্যাট্রেস তৈরি করা হতো। সেখানে বিপুল পরিমাণ ফোম ও দাহ্য রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কারখানার পাশের পুকুর থেকে সহজে পানি সংগ্রহ করা সম্ভব হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সুবিধা হয়েছে। পাশাপাশি চারপাশে ব্যারিকেড থাকায় আগুন আশপাশের ভবনে ছড়িয়ে পড়েনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 32

আরো পড়ুন