Ridge Bangla

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাতের কবলে পড়ে নিখোঁজ অনেকে

ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে অবস্থিত মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন।

আজ শুক্রবার (৮ মে) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালে আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত শুরু হলে প্রায় ১০ কিলোমিটার উঁচু পর্যন্ত ছাই আকাশে ছড়িয়ে পড়ে। ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে পুলিশসহ উদ্ধারকারী দল অভিযান শুরু করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ৯ জন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যেও দুজন বিদেশি নাগরিক বলে জানা গেছে।

বিজ্ঞানীরা আগেই আগ্নেয়গিরির তৎপরতা বৃদ্ধির সতর্কতা দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ এপ্রিল থেকেই এলাকাটি পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, মাউন্ট ডুকোনো বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি। চলতি বছরের মার্চ থেকে সেখানে প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাতের ঘটনা রেকর্ড করা হয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন