বাগেরহাটের চিতলমারী উপজেলায় জুস কেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে মোজাহিদুল ইসলাম (৪৫) নামে এক মুদি দোকানিকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোজাহিদুল ইসলাম হিজলা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা সরোজান মোল্লার ছেলে।
নিহতের এক আত্মীয় জানান, সকালে দোকানে জুস কেনা নিয়ে প্রতিবেশী যুবক বায়োজিদ ইজাদ্দারের সঙ্গে মোজাহিদুল ইসলামের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বায়োজিদ ধারালো কাস্তে দিয়ে হামলা চালিয়ে মোজাহিদুলকে গলা কেটে হত্যা করে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত বায়োজিদ ইজাদ্দারকে আটক করেছে।
This post was viewed: 4