গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। তাদের মধ্যে একজন সরাসরি হাম আক্রান্ত ছিলেন। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ সময় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৪৯৪ জন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২৮২ জনের হাম শনাক্ত হওয়ার পাশাপাশি আরও ১ হাজার ২১২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
আজ শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৫৪ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩। এর মধ্যে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮৫ জনের।
This post was viewed: 6