আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

আরও একবার ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১–১ গোলে ড্র করেই ফাইনাল নিশ্চিত করে ফরাসি ক্লাবটি। ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিকে উচ্ছ্বাসে সহকারী স্টাফদের সঙ্গে উদযাপন করেন। এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো দলটিকে ফাইনালে তুললেন […]
মে মাসে চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফর করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, দুই সফরেই প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে খাল খনন কর্মসূচির উদ্বোধনও রয়েছে। তিনি জানান, সারা দেশে […]
১২৬ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। বহুল আলোচিত এই মামলায় এ নিয়ে ১২৬তম বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো। আদালত আগামী ১৮ জুন নতুন দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার (৭ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব […]
রাতেই ৮টি জেলায় ঝড়ের আশঙ্কা রয়েছে

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে এলেও আবহাওয়ার অস্থিরতা কাটেনি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাতের মধ্যেই দেশের আটটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, শুক্রবার (৮ মে) রাত ১টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর […]
প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারি থেকে আটক স্কুল দপ্তরি, ভিডিও ভাইরাল

ফরিদপুরের সালথা উপজেলায় গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরের আলমারির ভেতর থেকে মো. আজাদ শেখ নামে এক স্কুল দপ্তরিকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনার ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক আজাদ […]
কিস্তির টাকা নিয়ে বিরোধ, গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাক কর্মী

গাইবান্ধার সাদুল্লাপুরে কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে এক ঋণগ্রহীতার মাথা ফাটানোর অভিযোগ উঠেছে ব্র্যাকের এক মাঠকর্মীর বিরুদ্ধে। আহত নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত লাকী বেগম পালানপাড়া গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী। অভিযুক্ত সালমা বেগম ব্র্যাকের ধাপেরহাট শাখার মাঠ সংগঠক […]
নাগরিক তথ্য কেনাবেচার অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরির অভিযোগে আরমান হোসেন নামে এক অ্যাপ ডেভেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগ রয়েছে, তিনি বিশেষ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষের এনআইডি, ব্যাংক হিসাব ও মোবাইল কলের বিস্তারিত তথ্য অর্থের বিনিময়ে বিক্রি করতেন। বৃহস্পতিবার সিআইডি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত […]
রাজশাহীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, মরদেহের গয়না খুলে নিয়ে পালানোর অভিযোগ

রাজশাহীতে হাসিনা খাতুন (২১) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, কীটনাশক পান করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে মরদেহ থেকে স্বর্ণালংকার খুলে নিয়ে পালিয়ে যান স্বামী ও তার স্বজনরা। মঙ্গলবার গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাসিনার মৃত্যু হয়। তিনি নওগাঁর সাপাহার উপজেলার আন্দারদিঘি গ্রামের বাসিন্দা ছিলেন। প্রায় […]
তুরস্কের ৬ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শন

মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান সামরিক উত্তেজনার মধ্যে নিজেদের দূরপাল্লার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছে তুরস্ক। ইস্তাম্বুলে আয়োজিত প্রতিরক্ষা প্রদর্শনীতে দেশটি প্রথমবারের মতো ‘ইয়িলদিরিমহান’ নামে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ধারণামূলক মডেল প্রদর্শন করে, যার পাল্লা প্রায় ৬ হাজার কিলোমিটার বলে দাবি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৩ হাজার কেজি ওজনের ওয়ারহেড […]
শ্রীপুরে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত তিনটি গ্রাম

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে তিনটি গ্রামের বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সঞ্চালন লাইনেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর, জাহাঙ্গীরপুর ও ধামলই গ্রামের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। এছাড়া আশপাশের আরও কয়েকটি গ্রামেও কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, ঝোড়ো হাওয়ায় বহু গাছ […]
হরমুজ সংকটেও দেশে এলো এক লাখ টন জ্বালানি তেল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যেও সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল বাংলাদেশে পৌঁছেছে। দেশের জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে এই চালানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে। জাহাজ থেকে ধাপে ধাপে লাইটার জাহাজে তেল স্থানান্তর করে […]
বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা

উত্তরাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রায় ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার সকালে বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় বেসামরিক বিমান […]
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে প্রস্তুত সরকার

দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও কাঠামোগত পরিবর্তনে সরকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ ব্যয় করতে প্রস্তুত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাখাতে বড় বিনিয়োগের বিকল্প নেই। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, সরকার শিক্ষাকে সর্বোচ্চ […]
টানা বৃদ্ধির পর কমল জেট ফুয়েলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে জেট জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম প্রায় ২২ টাকা কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২২৭ টাকা ৮ পয়সা। বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন […]
ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না: পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা ভারতীয় বিমান বাহিনীর

‘অপারেশন সিঁদুর’-এর এক বছর পূর্তিতে পাকিস্তানের বিরুদ্ধে ফের কঠোর অবস্থান জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। সামরিক অভিযানের ভিডিও প্রকাশ করে তারা বলেছে, “ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না।” বৃহস্পতিবার (৭ মে) রাত ১টা ৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে অপারেশন সিঁদুরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। সেখানে পাকিস্তানের ভেতরে ভারতীয় হামলার দৃশ্য […]
মাইলস্টোন বিমান দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য বিষয়টি মুলতবি […]
জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ২০২৫ অর্থবছরে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটি এ বছর ৩,৯৩১ কোটি টাকার লোকসান গুনেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৮ শতাংশ বেশি। এই ক্রমবর্ধমান লোকসানের ফলে ব্যাংকটির আর্থিক ভিত্তি আরও দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে নিট সম্পদ মূল্য (এনএভি) উল্লেখযোগ্যভাবে ঋণাত্মক অবস্থায় নেমে গেছে। বর্তমানে প্রতি […]
ইলদিরিমহান: ৬,০০০ কি.মি পাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক

দূরপাল্লার সামরিক সক্ষমতা জোরদারে নতুন মাইলফলক স্পর্শ করল তুরস্ক। দেশটি নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ইলদিরিমহান’ নামের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো জনসমক্ষে উন্মোচন করেছে। মঙ্গলবার সাহা ২০২৬ প্রতিরক্ষা প্রদর্শনীতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্রের তত্ত্বাবধানে নির্মিত এই ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির চেয়ে প্রায় ২৫ গুণ বেশি, অর্থাৎ […]
জুনের মধ্যেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনরত সেনাসদস্যদের ধাপে ধাপে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৬ জুন থেকে এই প্রত্যাহার কার্যক্রম শুরু হবে এবং জুন মাসের মধ্যেই তা সম্পন্ন করা হবে। মঙ্গলবার অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে দেশের […]
তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইল বাংলাদেশ

তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। বুধবার (৬ মে) প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৫ থেকে ৭ মে বেইজিং সফর করেন। সফরকালে দুই দেশের মধ্যে […]