মেসিকে ছাড়াই ‘সর্বকালের সেরা’ একাদশ, নতুন বিতর্কে পিয়ার্স মরগান

ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা বা ‘গোট’ (GOAT) বিতর্ক নতুন করে উসকে দিলেন আলোচিত ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান। সম্প্রতি নিজের পছন্দের বিশ্বসেরা একাদশ ঘোষণা করতে গিয়ে বিস্ময়করভাবে তিনি বাদ রেখেছেন আধুনিক ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে। কেবল বাদ রাখাই নয়, মেসিকে আর্জেন্টিনার ইতিহাসের সেরা ফুটবলার হিসেবেও স্বীকৃতি দিতে নারাজ তিনি। ক্রিস্টিয়ানো রোনালদোর একনিষ্ঠ ভক্ত হিসেবে পরিচিত মরগান […]
গঠিত হলো বগুড়া সিটি করপোরেশনসহ নতুন ৫টি উপজেলা

দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে বগুড়াকে নতুন সিটি করপোরেশন ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন গঠিত উপজেলাগুলো হলো বগুড়ার ‘মোকামতলা’, কক্সবাজারের […]
খাল খননের মাধ্যমে সারাদেশ অবৈধ দখলমুক্ত হবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি হলো দেশব্যাপী খাল খনন কার্যক্রম বাস্তবায়ন। এই কর্মসূচির মাধ্যমে সারাদেশে অবৈধভাবে দখল হওয়া খাল ও জলাশয় পুনরুদ্ধার করা হবে। বৃহস্পতিবার চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, খাল খননকে জনস্বার্থে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এতে পরিবেশ ও পানি […]
ভারতকে ‘বড় সন্ত্রাসী’ আখ্যা দিল পাকিস্তান সেনাবাহিনী

ভারতের বিরুদ্ধে ফের কঠোর ভাষায় আক্রমণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “তাদের কথা কেউ শোনে না, কেউ বিশ্বাসও করে না।” ‘মারকা-ই-হক’-এর এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সেখানে পাকিস্তান নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ […]
বিয়ের পিঁড়িতে বসছেন সাদিক কায়েম

আগামী ১৩ মে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। সাদিক কায়েমের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তিনি বিয়ে করতে যাচ্ছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আনিকা ফরায়েজি নামের একজন এমবিবিএস চিকিৎসককে। পারিবারিক সূত্রে জানা যায়, আনিকার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও […]
ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি

দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। তিনটি ট্রাকে করে আনা এ চালান বুধবার (৬ মে) দুপুরে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড দেশে আনা হয়েছে। ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব […]
১৬ বছর পর্যন্ত সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ

দেশের শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে ১৬ বছর বয়স পর্যন্ত ফেসবুক, টিকটকসহ সব ধরনের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এসব প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর আহ্বান জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ‘লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন’-এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ […]
দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানাকে হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও ৭১ টিভির দুই সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (৭ মে) ট্রাইব্যুনাল-১-এ উক্ত আবেদন করা হলে আদালত তাঁদের আগামী ১৪ মে হাজির করার নির্দেশ দেন। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালে রাজধানীর […]
বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বুধবার (৬ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ৫ মে একদিনেই […]
প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবি প্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো তথ্যে এ কথা জানানো হয়েছে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান […]
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটি। সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এ সম্ভাব্য তারিখের তথ্য দিয়েছেন। বুধবার (৬ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আরব জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান ইউনিয়নের সদস্য আল জারওয়ানের মতে, জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে রোববার […]
২১ বছরের প্রবাস জীবন শেষে দুবাই থেকে ফিরল লোকমানের মরদেহ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২১ বছরের প্রবাস জীবন শেষে লাশ হয়ে দেশে ফিরেছেন চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী লোকমান হোসেন। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। লোকমান হোসেন ২০০৫ সালে জীবিকার সন্ধানে দুবাই যান। দীর্ঘ প্রবাস জীবনে তিনি শুধু কর্মজীবীই ছিলেন না, দুবাই […]
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন। তবে এই বৈঠক ঠিক কবে অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। আজ বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত মার্চের শুরুতে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। […]
প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে বিবিধ কর্মকাণ্ডের অনুমোদন অর্থসভার

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কার্যক্রম আরও গতিশীল করতে নতুন করে ১৬৩টি যানবাহন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তাবিত তালিকায় রয়েছে ৩টি জিপ, ১০০টি পেট্রলচালিত পিকআপ এবং ৬০টি শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস। এর ব্যয় ধরা হয়েছে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা। আজ বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন […]
হজে গিয়ে ১০ জন বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন প্রায় ৪৮ হাজার হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, বুধবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে ৮ জন মক্কায় […]
ছদ্মনামে ১৮ বছর আত্মগোপন, শেষ পর্যন্ত র্যাবের জালে আটক সাবেক মেম্বার

যাবজ্জীবন সাজা এড়াতে নাম-পরিচয় পরিবর্তন করে দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে থাকার পর র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন চিহ্নিত মাদককারবারি আবুল কালাম আজাদ ওরফে কালাম আকন। বুধবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিস এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে, গ্রেপ্তার আবুল কালাম আজাদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। ২০০৮ সালে ঢাকার সবুজবাগ থানার মাদকদ্রব্য […]
যশোরের অভয়নগরে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

যশোরের অভয়নগরে সার আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়ী আনিছুর রহমানকে কুপিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভে নেমেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দিনব্যাপী নওয়াপাড়া বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। অভয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আনিছুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িত […]
আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প, দ্রুতই শেষ হতে পারে যুদ্ধ

ইরানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, দুই পক্ষের মধ্যে সাম্প্রতিক সংলাপ খুব ভালো হয়েছে এবং দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান বর্তমানে ওয়াশিংটনের দেওয়া একটি শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে। তবে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি এবং সম্ভাব্য চুক্তি […]
আবারও ইরানে হামলা চালাতে চায় ইসরায়েল: আইপিবিসি

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির সামরিক ও নিরাপত্তা নীতিনির্ধারকেরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন (আইপিবিসি)। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল মনে করছে ইরানের সঙ্গে আলোচনা কিংবা কূটনৈতিক সমঝোতা কার্যকর সমাধান নয়, বরং তা সময়ক্ষেপণ ছাড়া কিছু নয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরানের […]
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে আরও ১৭৪ জন স্বেচ্ছায় দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টার দিকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়। এতে সহযোগিতা করেছে লিবিয়া সরকার ও […]