Skip to main content

Ridge Bangla

সুন্দরবনে দস্যুদের কবলে ২২ জন জেলে

সাতক্ষীরার সুন্দরবন এলাকায় আবারও বনদস্যুদের তৎপরতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জলদস্যু আলিম ও নানাভাই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ২২ জন জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। এর মধ্যে মুক্তিপণের টাকায় ৫ জন ফিরে এলেও এখনো ১৭ জন জিম্মি রয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। জানা […]

দেশের ৬টি জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতের ঘটনায় একদিনে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) নাটোর, নওগাঁ, ময়মনসিংহ, লালমনিরহাট, কুড়িগ্রাম ও জামালপুরে এসব ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই মাঠে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর চরে বজ্রপাতে কৃষক আজিজ মণ্ডল (৫০) নিহত হন। বিকেলে পদ্মার চরে ফসলের জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে […]

এপ্রিলে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশ

দেশে এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে, যা মার্চ মাসে ছিল ৮.৭১ শতাংশ। সাম্প্রতিক বৈশ্বিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান আক্রমণকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির প্রভাবেই মূল্যস্ফীতির এ ঊর্ধ্বগতি দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বুধবার (৬ মে) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, গত বছরের এপ্রিল […]

জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চভাড়া বৃদ্ধি

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব এবার পড়েছে দেশের নৌপথের যাত্রীভাড়ায়। বাসভাড়া বৃদ্ধির পর দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী লঞ্চ ও অন্যান্য নৌযানের ভাড়াও বাড়িয়েছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এ প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থ বিবেচনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯ অনুযায়ী যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা […]

২১টি রাজ্যে মোদির বিজেপির দখলে, ভারতের ৭২ শতাংশ ভূখণ্ডে প্রভাব বিস্তার

ভারতের ফেডারেল রাজনীতিতে নতুন এক শক্তির ভারসাম্য গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি ও তাদের জোট এনডিএ বর্তমানে দেশের ২১টি রাজ্যে ক্ষমতায় রয়েছে, যা ভারতের মোট জনসংখ্যার প্রায় ৭২ শতাংশের ওপর সরাসরি প্রভাব বিস্তার করছে। স্বাধীনতার পর ইন্দিরা গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেসের সময়ের পর এই প্রথম কোনো রাজনৈতিক জোট এমন শক্তিশালী ফেডারেল অবস্থানে পৌঁছেছে। মাত্র […]

লেবাননে নতুন করে ইসরায়েলের হামলায় বাড়ছে উত্তেজনা

আবারও লেবাননের বিভিন্ন স্থানে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। বুধবার (৬ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। হামলা […]

যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, সমঝোতা স্মারক নিয়ে আলোচনা শুরু

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যাচ্ছে। দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তৃত আলোচনার পথ তৈরি করতে এক পাতার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো দুই পক্ষ সমঝোতার সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে। মার্কিন প্রশাসন […]

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপের মধ্যেই আবারও রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। কলকাতার নিকটবর্তী উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। বুধবার (৬ মে) রাতে দোহারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে। […]