আগামী ১৩ মে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম।
সাদিক কায়েমের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তিনি বিয়ে করতে যাচ্ছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আনিকা ফরায়েজি নামের একজন এমবিবিএস চিকিৎসককে।
পারিবারিক সূত্রে জানা যায়, আনিকার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত। এছাড়া তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত আছেন।
আগামী ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাদিক কায়েমের আকদের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে ডাকসুর নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। একই দিনে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিয়ের মূল আয়োজন সম্পন্ন হবে বলে জানা গেছে।