Ridge Bangla

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন। তবে এই বৈঠক ঠিক কবে অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

আজ বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত মার্চের শুরুতে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার দূরদর্শী চিন্তাভাবনা এবং তার বিনয়ী ও আন্তরিক আচরণ তাকে মুগ্ধ করেছে।

তবে প্রেসিডেন্টের বক্তব্যেও বৈঠকের সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

This post was viewed: 4

আরো পড়ুন