Ridge Bangla

ছদ্মনামে ১৮ বছর আত্মগোপন, শেষ পর্যন্ত র‍্যাবের জালে আটক সাবেক মেম্বার

যাবজ্জীবন সাজা এড়াতে নাম-পরিচয় পরিবর্তন করে দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে থাকার পর র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন চিহ্নিত মাদককারবারি আবুল কালাম আজাদ ওরফে কালাম আকন। বুধবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিস এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আবুল কালাম আজাদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। ২০০৮ সালে ঢাকার সবুজবাগ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

পরে তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া গ্রামে আশ্রয় নেন এবং জাতীয় পরিচয়পত্রে নিজের নাম পরিবর্তন করে ‘মো. কালাম আকন’ নামে পরিচয় ব্যবহার শুরু করেন। ছদ্মনামে দীর্ঘদিন এলাকায় অবস্থান করার পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও সক্রিয় হয়ে ওঠেন।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টানা দুইবারের নির্বাচিত মেম্বার ছিলেন। তার প্রকৃত পরিচয় গোপন রেখে জনপ্রতিনিধি হওয়ার বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন