Ridge Bangla

ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী দিল্লি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় তারা। বাংলাদেশের পক্ষ থেকে অগ্রাধিকার নির্ধারণ করা হলে সে অনুযায়ী আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে দিল্লি। নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ […]

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে ঘিরে সশস্ত্র সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ কামাল আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই বলে জানা গেছে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সংঘর্ষের পর […]

‘পুশইন’ ঠেকাতে সীমান্তে কড়া নজরদারির নির্দেশ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতার আশঙ্কায় বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। বুধবার (৬ মে) চারদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক উত্তেজনার প্রভাব […]

রাতের মধ্যে ১২টি জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

বৈশাখের শেষ সময়ে এসে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (৬ মে) রাতের মধ্যে দেশের ১২টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, […]

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। তাদের মধ্যে দুইজন সরাসরি হাম আক্রান্ত ছিলেন। বাকি ৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আজ বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, […]

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত অন্তত ৪

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর শুরু হওয়া সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে অনেক এলাকাকে কার্যত রণক্ষেত্রের মতো দেখাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সহিংসতায় নিহতদের […]

উৎপাদনে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি, সৌদি আরব থেকে এলো ১ লাখ টন ক্রুড অয়েল

অবশেষে দুই মাস পর চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ক্রুড অয়েলবাহী জাহাজ। বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ২১ এপ্রিল ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে রওনা দেওয়া চীনা জাহাজ ‘নিনেমিয়া’ আজ বুধবার দুপুরে কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় এতদিন তেলবাহী জাহাজ দেশে আসা বন্ধ ছিল। জাহাজ থেকে তেল […]

দেশে পৌঁছেছে ১৫ লাখ ডোজ হামের টিকা

দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি নিজে উপস্থিত থেকে টিকার এই চালান গ্রহণ করেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকা দেশে এসেছে। এগুলোর মধ্যে রয়েছে বিসিজি, […]

সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে বেড়ার জন্য জমি বরাদ্দ দেবে বিজেপি: এনডিটিভি

পশ্চিমবঙ্গে নির্বাচনী বিজয়ের পর ভারত-বাংলাদেশ সীমান্ত ইস্যুতে নতুন পরিকল্পনার কথা সামনে এসেছে বিজেপির পক্ষ থেকে। দলটির দাবি অনুযায়ী, সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দের প্রক্রিয়া শুরু করা হবে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, ভূমি অধিগ্রহণকে অগ্রাধিকার দিয়ে দ্রুতগতিতে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে দলটি। সীমান্ত নিরাপত্তা জোরদারে এটি […]

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ বুধবার (৬ মে) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে বেশ তাৎপর্যপূর্ণ। […]

১৩ মে থেকে শুরু ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অনলাইনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিন ২৩ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। মঙ্গলবার (৫ মে) রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, ১৩ মে […]

ব্রোকেন পরিবারের সন্তান: মানসিক চাপে বেড়ে ওঠা অস্তিত্ব সংকটের গল্প

সমাজের চোখে একটি পরিবার মানেই নিরাপত্তা, ভালোবাসা ও মানসিক আশ্রয়ের প্রতীক। কিন্তু যখন সেই পরিবার কোনো দ্বন্দ্ব বা অস্থিরতার কারণে ভেঙে যায়, তখন সেটিকে বিবাহবিচ্ছেদ বলা হয়। আর এই বিচ্ছেদের গভীর প্রভাব পড়ে ওই সংসারে সন্তান থাকলে তাদের জীবনে। শুরু থেকেই আমাদের এই অঞ্চলে পরিবারপ্রথা চলমান। আমাদের দেশে যৌথ পরিবার, একক পরিবার ও অণু পরিবারের […]

প্রধানমন্ত্রীর কাছে ২০২১-২২ অর্থবছরের সিএজি অডিট রিপোর্ট পেশ

২০২১-২২ অর্থবছরের সরকারি হিসাব নিরীক্ষা (অডিট) রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম এ রিপোর্ট হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, এ সময় সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মোট ৩৮টি অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। এসব প্রতিবেদনে […]

ভোট-পরবর্তী সহিংসতায় উত্তাল পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে ব্যাপক সহিংসতা ও অস্থিরতা ছড়িয়ে পড়েছে। ৪ মে ফল প্রকাশের পর রাত থেকেই কলকাতাসহ বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর, গুলি ও প্রাণহানির ঘটনা ঘটছে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। প্রথম দফার সহিংসতার সূত্রপাত ঘটে ফল ঘোষণার পরপরই। অভিযোগ উঠেছে, বিভিন্ন এলাকায় বিজয় […]

কোরবানির হাটে চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানে সরকার

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটকেন্দ্রিক চাঁদাবাজি প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি সতর্ক করে বলেন, কোথাও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, পশু […]

নির্বিঘ্ন সড়ক যোগাযোগ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে পিরোজপুর জেলার সড়ক উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে পিরোজপুর জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের সড়ক […]

গুপ্তচর সন্দেহে ভিয়েনায় ৩ রুশ কূটনীতিক বহিষ্কার

গুপ্তচরবৃত্তির অভিযোগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে রাশিয়ান দূতাবাসের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কূটনৈতিক মিশনকে আড়াল হিসেবে ব্যবহার করে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভিয়েনায় অবস্থিত রুশ দূতাবাসের ভবনের ছাদে সন্দেহজনক নজরদারি যন্ত্র স্থাপনের বিষয়টি তদন্তের পর এই সিদ্ধান্ত আসে। […]

দেশের ইতিহাসে সবচেয়ে চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে সুষ্ঠু ও চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সামরিক ও বেসামরিক প্রশাসন একসঙ্গে কাজ করলে যেকোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব, এ নির্বাচন তারই প্রমাণ। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আগে নৌবাহিনী ও […]

২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি কারাগারে

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২৬ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলমকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। দুদকের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, সাবেক এ কর্মকর্তা ও তার স্ত্রী শাহাজাদী আলম লিপি […]

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার ১

ভুয়া অ্যাগ্রো প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর বাসাবো এলাকা থেকে মো. ওবায়েদুল্লাহ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ‘নাজরান ফিশারিজ অ্যান্ড […]