হাম টিকাদান: ১ কোটি ৬১ লাখ শিশু, শতভাগ লক্ষ্যের পথে সরকার

দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি সাম্প্রতিক সময়ে হামজনিত শিশুমৃত্যুর […]
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে বুধবার (৬ মে) ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লাঙ্গলবন্দ সেতু এলাকায় সমস্যার কারণে যান চলাচল ব্যাহত হলে এ পরিস্থিতি তৈরি হয়। সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ঢাকামুখী অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানজট ছড়িয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী ও দূরপাল্লার বাসের যাত্রীরা। যানজটে আটকে থাকা […]
এপ্রিলে সড়কে ৪০৪ জনের প্রাণহানি

দেশজুড়ে গত এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক অবস্থাতেই রয়েছে বলে জানা গেছে। আজ বুধবার (৬ মে) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মাসজুড়ে ৪৬৩টি দুর্ঘটনায় ৪০৪ জন নিহত এবং ৭০৯ জন আহত হয়েছেন। প্রতিবেদনে দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনাই মৃত্যুর বড় কারণ। ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১১৩ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর প্রায় […]
লিমন–বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দেবে মার্কিন বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে। মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। চিঠিতে নিহত দুই শিক্ষার্থীর […]
হাওরাঞ্চলে বন্যার সতর্কতা, তিন জেলায় পরিস্থিতির অবনতির আশঙ্কা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের তিন জেলা- মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জের হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত একটি বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, হাওরাঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি বাড়ছে। এ সময় […]
এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে: মির্জা ফখরুল

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও দুর্নীতিমুক্ত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে […]