Ridge Bangla

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে ঘিরে সশস্ত্র সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ কামাল আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই বলে জানা গেছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সংঘর্ষের পর কামালকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলামের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

ঘটনার পর ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন