Ridge Bangla

প্রধানমন্ত্রীর কাছে ২০২১-২২ অর্থবছরের সিএজি অডিট রিপোর্ট পেশ

২০২১-২২ অর্থবছরের সরকারি হিসাব নিরীক্ষা (অডিট) রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম এ রিপোর্ট হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, এ সময় সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মোট ৩৮টি অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। এসব প্রতিবেদনে কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিটসংক্রান্ত পর্যবেক্ষণ এবং সুপারিশ তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, সংবিধানের ১২৮(১) অনুচ্ছেদ এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী এই অডিট রিপোর্ট প্রস্তুত করা হয়। ১৭টি মন্ত্রণালয় ও বিভাগের অধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, প্রকল্প ও প্রতিষ্ঠানের কার্যক্রম এসব প্রতিবেদনে অন্তর্ভুক্ত রয়েছে।

অডিট কার্যক্রমে সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়ন প্রকল্পের লক্ষ্য অর্জন কতটা হয়েছে- এসব বিষয় গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হয় বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী পারফরম্যান্স অডিটের গুরুত্ব তুলে ধরে সেবা কার্যক্রমে আরও স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করার ওপর জোর দেন।

This post was viewed: 9

আরো পড়ুন