Skip to main content

Ridge Bangla

২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি কারাগারে

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২৬ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলমকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

দুদকের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, সাবেক এ কর্মকর্তা ও তার স্ত্রী শাহাজাদী আলম লিপি অসৎ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও তা আড়াল করেছেন। অভিযোগ অনুযায়ী, তারা সম্পদ বিবরণীতে প্রায় ১৯ কোটি ৫৬ লাখ টাকার তথ্য গোপন করেন এবং মিথ্যা ঘোষণা দেন।

এ ছাড়া মামলায় উল্লেখ করা হয়, জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্জিত ২৬ কোটি টাকারও বেশি সম্পদ ভোগদখলে রাখা হয়েছে। সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে এসব অর্থ অর্জিত হয়ে মানিলন্ডারিংয়ের মাধ্যমে রূপান্তর ও স্থানান্তরের অভিযোগও আনা হয়েছে।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, ১১ জানুয়ারি বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম মামলাটি দায়ের করেন।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

This post was viewed: 29

আরো পড়ুন