পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর শুরু হওয়া সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে অনেক এলাকাকে কার্যত রণক্ষেত্রের মতো দেখাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সহিংসতায় নিহতদের মধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয় দলের কর্মী রয়েছেন। নির্বাচন-পরবর্তী এই সহিংসতায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
টাইমস অব ইন্ডিয়া উল্লেখ করেছে, নিহতদের মধ্যে রয়েছেন কলকাতার বেলেঘাটার তৃণমূলের পোলিং এজেন্ট বিশ্বজিৎ পট্টনায়েক (৪৫), নিউ টাউনের বিজেপি কর্মী মধু মণ্ডল (৪৬), হাওড়ার বিজেপি কর্মী যাদব বার (৪৫) এবং বীরভূমের তৃণমূল কর্মী আবির শেখ (৪৫)। তবে প্রতিটি হত্যার ঘটনায় সংশ্লিষ্ট দলগুলো একে অন্যের বিরুদ্ধে অভিযোগ এনেছে।