Ridge Bangla

গুপ্তচর সন্দেহে ভিয়েনায় ৩ রুশ কূটনীতিক বহিষ্কার

গুপ্তচরবৃত্তির অভিযোগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে রাশিয়ান দূতাবাসের তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কূটনৈতিক মিশনকে আড়াল হিসেবে ব্যবহার করে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভিয়েনায় অবস্থিত রুশ দূতাবাসের ভবনের ছাদে সন্দেহজনক নজরদারি যন্ত্র স্থাপনের বিষয়টি তদন্তের পর এই সিদ্ধান্ত আসে। ধারণা করা হচ্ছে, এসব সরঞ্জাম আন্তর্জাতিক সংস্থাগুলোর স্যাটেলাইট যোগাযোগে আড়িপাতার কাজে ব্যবহৃত হতে পারে।

অস্ট্রিয়ার কর্তৃপক্ষ জানায়, বহিষ্কৃত তিন কর্মী এই কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহারের জন্য মস্কোর কাছে অনুরোধ জানানো হলেও নির্ধারিত সময়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পরবর্তীতে তাদের ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হলে তারা অস্ট্রিয়া ত্যাগ করেন।

This post was viewed: 7

আরো পড়ুন