Ridge Bangla

দেশে পৌঁছেছে ১৫ লাখ ডোজ হামের টিকা

দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি নিজে উপস্থিত থেকে টিকার এই চালান গ্রহণ করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকা দেশে এসেছে। এগুলোর মধ্যে রয়েছে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও।

তিনি আরও বলেন, চলমান নিয়মিত টিকাদান কর্মসূচিতে যে সংকট তৈরি হয়েছিল, তা নিরসনে এই চালান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এসব টিকা আনা হয়েছে।

চালান গ্রহণ শেষে মন্ত্রী আশ্বস্ত করেন, দেশে পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত করা হচ্ছে এবং ভবিষ্যতে আর কোনো ধরনের টিকা সংকট হবে না।

This post was viewed: 12

আরো পড়ুন